ফুলবাড়ীতে ওলামায়ে কেরামের উদ্যোগে বিশাল ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।।

 
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সকল ওলামায়েকেরামের ঐক্যবদ্ধ সংগঠন আঞ্জুমানে ইত্তেহাদুল উলামা এর উদ্যোগে বিশাল ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ২২ নভেম্বর ফুলবাড়ী সরকারি কলেজ মাঠে বাদ আসর হতে শুরু হয়ে রাত্রি ১১ঃ৩০ মিনিট পর্যন্ত এই মহাসম্মেলনে দেশবরেণ্য ওলামায়ে কেরাম আলোচনা পেশ করেন। 
মহাসম্মেলনে সভাপতিত্ব করেন কানাহার মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবু মুসা মোহাম্মদ। 
সঞ্চালনার দায়িত্বে ছিলেন মাওলানা আল আমিন বিন আমজাদ,মাওলানা নুরুজ্জামান,মুফতী মনির হোসান।  
প্রধান আলোচক হিসেবে আলোচনা পেশ করেন ঢাকা থেকে আগত প্রখ্যাত মুনাজির বিশিষ্ট লেখক ও গবেষক মুফতী লুৎফুর রহমান ফরায়েজী।বিশেষ আলোচক হিসেবে আলোচনা পেশ করেন বগুড়া থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক মুফতী শফি কাসেমী।
এছাড়াও আলোচনা পেশ করেন দিনাজপুর নিউ টাউন মাদ্রাসার মুহতামিম মাওলানা শরিফুল ইসলাম, মাদিলাহাট মাদ্রাসার মুহতামিম মাওলানা সুলতান হামিদী, আঞ্জুমানে ইত্তেহাদুল উলামার দপ্তর সম্পাদক মুফতী আবরারুল হক আল মাদানী।
হাজারো ধর্ম প্রাণ মুসল্লির উপস্থিতিতে অত্যন্ত সুন্দর ও সুশৃংখল পরিবেশে কোরআন ও হাদিসের আলোচনার মধ্য দিয়ে ইসলামী মহাসম্মেলন শেষ হয়। আলোচনায় বক্তারা কোরআন ও হাদিসের সঠিক জ্ঞান অর্জন করে আমল করার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করেন। আয়োজকরা জানান আঞ্জুমানে ইত্তেহাদুল উলামা ফুলবাড়ী এর প্রায় ৩ শতাধিক সদস্যের অক্লান্ত পরিশ্রমে এই মাহফিলের আয়োজন করা হয়েছে।তারা আরো জানান এই ধরনের ইসলামী মহাসম্মেলন ধারাবাহিকভাবে প্রতিবছর আয়োজন করা হবে ইনশাআল্লাহ।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

অস্থিতিশীলতার অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার বার্তা বিএনপির, নাসিরনগরে বিক্ষোভ-সমাবেশ

 দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ

Scroll to Top