রামপালে মাদক সেবনের দায়ে এক ব্যক্তির কারাদণ্ড ও অর্থদণ্ড

 বাগেরহাটের রামপাল উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. বাবুল শেখ (৫৫)। তিনি রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বর্নি গ্রামের মৃত মো. ইদ্দিস শেখের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারা অনুযায়ী তাকে এই দণ্ডাদেশ দেওয়া হয়। রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ আদেশ দেন।

দণ্ডাদেশ প্রদানের পর প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

অস্থিতিশীলতার অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ থাকার বার্তা বিএনপির, নাসিরনগরে বিক্ষোভ-সমাবেশ

 দেশব্যাপী অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও পরিকল্পিত নৈরাজ্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিক্ষোভ

Scroll to Top