কেন্দুয়ায় হিমালয় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা: অনিয়মের দায়ে ১ লাখ টাকা জরিমানা

  নেত্রকোনার কেন্দুয়া পৌর সদরে অবস্থিত হিমালয় ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়ম ও প্রয়োজনীয় কাগজপত্র অসঙ্গতিপূর্ণ পাওয়ার অপরাধে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিয়মিত তদারকি ও বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে হিমালয় ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। এ সময় পাম্পের বিভিন্ন লাইসেন্স, পরিমাপের নির্ভুলতা এবং অন্যান্য জরুরি কাগজপত্র যাচাই করা হয়। কাগজপত্র ও কার্যক্রমে অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় এবং বিএসটিআইয়ের আইন অনুযায়ী ফিলিং স্টেশনটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযান চলাকালে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্ট ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর প্রতিনিধিগণ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। জনস্বার্থে এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top