এই
ঘটনা ঘটেছে যশোর জেলার সদর উপজেলার নাজির শংকরপুর গ্রামে। যশোর সদর উপজেলার নাজির শংকরপুরে
বাসিন্দা আবুল কালামের ছেলে হাসান আল মামুন অন্তু (২০) এর সাথে পাশের গ্রাম বেজপাড়া
আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা সিফাতের বাড়ির ভাড়াটিয়া মোঃ নাসিম এর মেয়ে চাহাত (১৭)
এর গভির প্রেম গড়ে ওঠে সেই প্রেমের সূত্রে তারা দুজন গত ১৯/১০/২০২৬ ইং তারিখে কোর্টে
গিয়ে কোর্টম্যারেজ করে। পরে বিষয়টা জানাজানি হলে মেয়ে পক্ষ বাড়িওয়ালা সিফাতের মাধ্যমে
নাজির শংকরপুর শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটিতে একটা সালিশের ব্যাবস্থা করে। এই ব্যাপারে
নাজির শংকরপুর এলাকার নাজির শংকরপুর শান্তি শৃঙ্খলা রক্ষা কমিটির সভাপতি মোঃ কালুর
উপস্থিতিতে সালিশ অনুষ্ঠিত হয় । সালিশে এক পর্যায়ে এই সিদ্ধান্ত নেওয়া হয় যে, মেয়ে
ছেলের সাথে থাকবে। মেয়ের পরিবারও এই সালিশ মেনে নেয় এবং সালিশের পরে মেয়েকে ছেলে পক্ষ
নিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু এই সিদ্ধান্ত মেয়েপক্ষ মেনে না নিয়ে বরং তারা ২১/১০/২০২৬
ইং তারিখে যশোর কোতয়ালী থানায় অপহরণের অভিযোগ দায়ের করে। অপহরণ অভিযোগের ভিত্তিতে যশোর
কোতয়ালী থানা থেকে পুলিশ গিয়ে ছেলের বাসা থেকে ছেলে এবং মেয়ে উভয়কেই ধরে নিয়ে যায়।
এই ব্যাপারে এস আই মান্নান এর সাথে মুঠোফোনে কথা বলে জানা গেলো যে এখন শুধু অভিযোগ
হয়েছে এখনো মামলা রেকর্ড হয়নি, কি হবে পরে জানা যাবে। মেয়ের মায়ের কাছে ঘটনা জানতে
চাইলে তিনি কিছুই বলতে চাননি। পরে জানা গেল যেহেতু ছেলে মেয়ে দুজনেই প্রাপ্ত বয়স্ক
হতে অল্প কয়েক মাস বাকি তাই আপাতত মেয়েকে মেয়ে
পক্ষের এবং ছেলেকে ছেলে পক্ষের কাছে দেওয়া হয়েছে ।
অল্প বয়সে প্রেম, বিয়ে ভাগ্যে জুটলো অপহারন মামলা
মন্তব্য করুন
জনপ্রিয় খবর
নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
October 22, 2026
টেকনাফে যৌথ অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
October 22, 2026
পারস্য উপসাগরে তেলবাহী ৪ জাহাজে ইরানের হামলা
October 22, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

নবাবগঞ্জে জমি নিয়ে বিরোধ, ১০১টি আম-বরইগাছ কাটার অভিযোগ
October 22, 2026
ক্ষতির পরিমাণ ১ লাখ ৮০ হাজার টাকা দাবি, থানায় লিখিত

নতুন করে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার হুঁশিয়ারি ইরানের
October 22, 2026
মার্কিন বাহিনী যদি বাণিজ্যিক জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সহায়তা

টেকনাফে যৌথ অভিযানে তিন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার
October 22, 2026
কক্সবাজারের টেকনাফে এপিবিএন ও থানা পুলিশের যৌথ অভিযানে তিন

জাতীয় নিরাপদ সড়ক দিবস: কুড়িল বিশ্বরোডে বিআরটিএ’র সচেতনতামূলক রোড-শোমোঃ আমির হোসেন ‘নিরাপদ সড়ক সম…
October 22, 2026
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে

কয়রা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না পেয়ে দেড় মাস বয়সী শিশুর মৃত্যুর অভিযোগ
October 22, 2026
খুলনার কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যথাসময়ে চিকিৎসক না