1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী ছাড়া সরকারের অন্য কারও মধ্যে পরিবর্তনের ছাপ নেই: মঞ্জু আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই: প্রধানমন্ত্রী বিএনপি কার্যালয়ের সামনে যুবদলের পদবঞ্চিতদের অবস্থান বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা : প্রধানমন্ত্রী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন

আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত

সাইদুর রহমান সুমন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলার সার্বিক পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা বিষয়ক এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিধান কান্তি হালদার।
সভায় উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জনসেবার মানোন্নয়ন, মাদক নিয়ন্ত্রণ ও প্রতিরোধ, সরকারি কার্যক্রমের সমন্বয়, উন্নয়ন কর্মকাণ্ডের গতি বৃদ্ধি এবং জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপজেলার বিদ্যমান সমস্যা, সম্ভাবনা ও জনভোগান্তির বিষয়গুলো তুলে ধরেন এবং সেগুলোর কার্যকর সমাধানে নানা পরামর্শ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ইউএনও বিধান কান্তি হালদার বলেন,”
 জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং একটি আধুনিক, উন্নয়নমুখী ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল ইসলাম, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ।
সভায় বক্তারা উপজেলার সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে প্রশাসন ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে নবাবগঞ্জকে একটি শান্তিপূর্ণ, নিরাপদ ও উন্নয়নশীল উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com