1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে : বান্দরবান জেলা জামায়াতের আমীর এসএম আব্দুস সালাম আজাদ

আবু ছিদ্দিক
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ২৬৬ বার পড়া হয়েছে
বান্দরবানের আলীকদমে গতকাল ২১ মার্চ শুক্রবার আলীকদম সদর ইউনিয়নের ১নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জেলা আমির জনাব এসএম আব্দুস সালাম আজাদ বলেন জুলাই – আগষ্ট গণভ্যুত্থানের মাধ্যমে এদেশের জনগণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এখন রাষ্ট্রীয়ভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করেছে আওয়ামী ফ্যসিস্ট সরকার, হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে। ঘুম,খুনের রাজত্ব করেছে বিগত ১৭বছর ধরে। দেশের আলেম ওলামাদের কথা বলতে দেয় নাই।তাদের আর এদেশে রাজনীতি করার অধিকার নাই।তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন আলীকদমে এখনও আওয়ামী লীগের ডেভিলরা ঘুরে বেড়াচ্ছে, তাদের তালিকা করে গ্রেপ্তার করেন। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন – নির্বাচনী সংস্কারের অংশ হিসাবে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দিতে হবে। কারণ আগে জাতীয় নির্বাচন হলে  স্থানীয় নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা থাকে না।বক্তব্যে তিনি উপস্থিত জনতাকে বলেন আগামী নির্বাচনে সৎ ও আদর্শবান জনপ্রতিনিধিদের ভোট দিয়ে নির্বাচিত করবেন।কোনো দুর্নীতিবাজ ও চাঁদাবাজকে ভোট দিবেন না। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা শাখার আমীর জনাব মাওলানা মাশুক ইলাহি, আলীকদম উন্নয়ন ফোরামের চেয়ারম্যান জনাব, ডাঃ চৌধুরী ইউনুস আহমেদ সোহান, উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জনাব, মাওলানা আব্দুল হক, আলীকদম সদর ইউনিয়নের সভাপতি জনাব, মাহমুদুল হক। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলীকদম সদর ইউনিয়ন সেক্রেটারি জনাব, আবু ছিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত  ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলীকদম সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের সভাপতি জনাব, মোঃ আজিজ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com