1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আক্কেলপুরে বিএনপি নেতা আব্বাস আলীর গণসংযোগ

আতিউর রাব্বী তিয়াস
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৪১ বার পড়া হয়েছে
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২(কালাই ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, উত্তরান্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক মো: আব্বাস আলী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামোর মেরামতের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ ও লিফলেট বিতরণ করছেন। এসময় উপস্থিত ছিলেন বিগত আন্দোলনে রাজপথে সাহসী ভুমিকা পালনকারী কারাবন্দী, নির্যাতিত নিপিড়ীত নেতা কর্মীরা।
আজ সোমবার সকালে আক্কেলপুর পৌর সভার কলেজ বাজারে গণসংযোগ ও প্রচারণায় করেন। প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ও কারানির্যাতত নেতারা।
গণসংযোগকালে আক্কেলপুর উপজেলার ফ্যাসিস সরকারের আমলে বিএনপি ও সহযোগি সংগঠনের ২৮ জন কারা নির্যাতিত নেতাকর্মীদের ফুলেল শুভেচছা জানানো হয়।
গণসংযোগ শেষে পথসভায় জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য বিএনপি  নেতা মো: আব্বাস আলী বলেন,বিএনপি জনগণের দল, বিএনপি গণতন্ত্রের কথা বলে, বিএনপি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে দীর্ঘদিন ধরে কাজ করছে। আগামীতে জনগনের উদ্দেশ্য বলেন,আপনার ভোট আপনি দিবেন। আপনার ভোট আর কেউ চুরি করতে পারবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে তা বাস্তবায়নে জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেই আগামীর দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গঠন করতে চায়। আগামীর বাংলাদেশ হবে জনগণের, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের । আমরা তারেক রহমানের দিক নির্দেশনা নিয়ে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছি আগামীতেও কাজ করে যাবো ইনশাআল্লাহ।
গণসংযোগে অংশগ্হন করেন ,খেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, আক্কেলপুর জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন হোসেন প্রামাণিক, আতোয়ার রহমান রায়কালী ওয়ার্ড,বিএনপি নেতা ফেরদৌস আলীসহ বিএনপি,যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, সাধারণ জনগণসহ নেতা কর্মীরা।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com