1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
অপপ্রচার ও গুজব ছড়ানোর শীর্ষে রয়েছে জামায়াত-শিবির: নাছির উদ্দীন নাছির নদী পথে ১৫ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত

যোগ্যতার ভিত্তিতে চাকরি, দলীয় ও আত্মীয়করনের ভিত্তিতে নয়ঃ নাচোলে জামায়াত প্রার্থী ড. মিজানুর

মোঃ হেলাল উদ্দীন 
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমান সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে যোগ্যতাবলে চাকরি প্রার্থীরা তাদের কাঙ্খিত চাকরি পাবেন।
আজ সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে নাচোল পৌর জামায়াতের আয়োজনে, নাচোল পৌর শাখার অফিসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি প্রশ্নের জবাবে এ কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত, ৪৪ চাঁপাইনবাবগঞ্জ ২ ( নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট)  আসনের প্রার্থী ড. মু. মিজানুর রহমান প্রধান অতিথির বক্তব্য ও প্রশ্নোত্তরে বলেন, বরেন্দ্র অঞ্চলে পানি ও রাসায়নিক সার সমস্যা দেখা দিচ্ছে। পানি সমস্যা আল্লাহ প্রদত্ত, তিনি চাইলে এর সমাধান করে দিতে পারেন। আর বাংলাদেশ জামায়াতে ইসলামী সরকার গঠন করলে রাসায়নিক সারের ক্ষেত্রে সরকারের সুদৃষ্টি থাকবে। তিনি আরো বলেন, রহনপুর থেকে ঢাকা আন্তঃনগর ট্রেন চালু করা হবে, মাদক চোরাকারবারিদের মূলোৎপাটন করা হবে, অবৈধভাবে দখলবাজদের দখলদারত্বের অবসান ঘটানো হবে। সর্বোপরি শরীয়াহ আইন চালু করা হবে। যেখানে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম নির্বিঘ্নে পালন করতে পারবে। পরিশেষে তিনি বলেন, সৎ ও ঈমানদার প্রতিনিধি নির্বাচন করা প্রত্যেক নাগরিকের কর্তব্য।  সভাটি সঞ্চালনা করেন নাচোল পৌর জামায়াতের আমির মোঃ মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন, জেলা জামায়াতের সহ সেক্রেটারি ইয়াহ ইয়া খালেদ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com