1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স পিরোজপুরে কালি মন্দিরে প্রতিমা ভাঙচুর ও অগ্নিসংযোগ: প্রধান আসামি গ্রেপ্তার মানসিক আঘাত ও কর্মব্যস্ততার কারণ দেখিয়ে রাবি ছাত্র-উপদেষ্টার পদত্যাগ গঙ্গাচড়ায় ইউএনওর উপস্থিতিতে হট্টগোল, একদিন পর থানায় সাধারণ ডায়েরি আইন-শৃঙ্খলা ও সার্বিক পরিস্থিতি নিয়ে নবাবগঞ্জে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত কামালপুর সীমান্তে বিএসএফের কথিত পুশইনের শিকার বৃদ্ধ বাংলাদেশি নাগরিক, ২৪ ঘণ্টা পর উদ্ধার করে থানায় হস্তান্তর বিজিবির মাগুরার শালিখার হাজরাহাটিতে উৎসবমুখর পরিবেশে বিপুল উৎসাহে মতুয়া সম্মেলন অনুষ্ঠিত

বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত

Desk report
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে সোমবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে সংসদের বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে শুক্রবার (১২ জুন) বেলা সাড়ে ১১টায় রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে একটি প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

তবে বাজেট ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সন্ধ্যায় মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

দলের কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এক বিজ্ঞপ্তিতে জানান, শুক্রবারের প্রেস ব্রিফিংয়ে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। সেখানে প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে দলের পর্যবেক্ষণ ও অবস্থান তুলে ধরা হবে।

দলটির দাবি, নতুন বাজেটের বিভিন্ন প্রস্তাবের বিষয়ে জনগণের মতামত তুলে ধরতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবারের সংবাদ সম্মেলনে বাজেটের সামগ্রিক মূল্যায়ন উপস্থাপন করবে জামায়াত।

এদিকে পৃথক এক বিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক মু. আতাউর রহমান সরকার জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ‘তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়া’ কর্মসূচির অংশ হিসেবে উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার সামনে থেকে একটি মিছিল বের করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com