1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বিনিয়োগে দক্ষিণ এশিয়ার প্রথম গন্তব্য হতে চায় ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ বাঁচাতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখা বন্ধ করেছে জেলা প্রশাসন ধামইরহাটে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন মহিপুরে দেড় কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাজেটে সবার জন্য ই-হেলথ কার্ড, গঠন হবে জাতীয় অ্যাম্বুলেন্স পুল বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া শুক্রবার, আজ সন্ধ্যায় মিছিল করবে জামায়াত মাগুরার শ্রীপুর সরকারি কলেজের ১৮ শিক্ষক-কর্মচারীকে বিদায় সংবর্ধনা ‎ওসি তারিক হাসান রাসেলের নেতৃত্বে গৌরনদীতে আইন-শৃঙ্খলার উন্নতি, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স

মান্দায় ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজ উদ্বোধন

মোঃ সোহানুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

 

নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর ইউনিয়নে ১ কোটি ৭ লাখ টাকা ব্যয়ে নির্মিতব্য এক কিলোমিটার পাকা সড়কের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে প্রসাদপুর ইউনিয়নের কলেজ মোড় থেকে সামান হাজীর বাড়ি পর্যন্ত সড়কের নির্মাণকাজের উদ্বোধন করেন ডা. ইকরামুল বারী টিপু।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের সড়ক উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেসুর রহমান মকে, উপজেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি লায়লা বারী, উপজেলা যুবদলের সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, মান্দা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হক এবং প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কটি পাকাকরণের দাবি ছিল। নির্মাণকাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ, নিরাপদ ও গতিশীল হবে। পাশাপাশি কৃষি পণ্য পরিবহন, শিক্ষা কার্যক্রম এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উল্লেখ্য, কলেজ মোড় থেকে সামান হাজীর বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার দীর্ঘ এ সড়কটির নির্মাণ ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রসাদপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগের অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com