নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তিনগুগ্রাম সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহাগদল আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এসএম. তৌহিদুল ইসলাম (লিমন)।
গত ৪/৭/২০২৬ খ্রিঃ অনুমোদিত কমিটি আজ ঘোষিত হয়েছে। কমিটির সভাপতি মোঃ ফারুক হোসেন বলেন, “শিক্ষক সমাজের সম্মান ও অধিকার রক্ষায় আমরা সবসময় সোচ্চার থাকব। সকলকে সঙ্গে নিয়ে একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।”
সাধারণ সম্পাদক এসএম. তৌহিদুল ইসলাম (লিমন) শিক্ষক কর্মচারী ঐক্যজোটের বিভবগীয় সমন্বয়ক এবং জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং বলেন “শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়, কল্যাণমূলক কার্যক্রম সম্প্রসারণ এবং শিক্ষার মান উন্নয়নে আমরা নিরলসভাবে কাজ করব”। তিনি আরো বলেন ”সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের সমস্যা সমাধান ও সংগঠনের কার্যক্রমকে বেগবান করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
নতুন কমিটির নেতৃবৃন্দ জানান, শিক্ষক-কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত মানোন্নয়ন, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করবেন। পাশাপাশি শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা সমাধান ও কল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
এ সময় কমিটির অন্যান্য সদস্যরাও সংগঠনের কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার আশাবাদ ব্যক্ত করেন। নতুন নেতৃত্বের মাধ্যমে শিক্ষক-কর্মচারীদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
কমিটির সিনিয়র সহসভাপতি হিসেবে রয়েছেন এসএম, ইব্রাহিম, সহসভাপতি মোঃ মিজানুর রহমান রানা,মোঃ শাহীন আনোয়ার,সাংগঠনিক সম্পাদক মোঃ রাজিবুজ্জামান শাওন, যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমীন,মোঃ ফয়সাল মাহমুদ সহ ৫১ সদস্যর কমিটি।
এদিকে, নতুন কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে স্থানীয় শিক্ষক-কর্মচারীরা আশা প্রকাশ করেছেন যে, এই নেতৃত্বের মাধ্যমে নেছারাবাদ উপজেলার(পশ্চিমাঞ্চল) শিক্ষক সমাজ আরও সংগঠিত ও শক্তিশালী হবে। সংশ্লিষ্টরা মনে করেন, নতুন কমিটি শিক্ষা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।