1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

আখেরি মোনাজাতে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

আনন্দ রায়
  • প্রকাশের সময় : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে
বিশ্ব শান্তি ও মুসলিম উম্মার কল্যাণ কামনায় আখেরি মোনাজাতে শেষ হয়েছে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাতে অংশ নিয়েছেন বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসা লাখো মুসুল্লি।রোববার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টা ১৭ মিনিট থেকে ১১টা ৪৩ পর্যন্ত ২৬ মিনিট ধরে চলে আখেরি মোনাজাত। মাওলানা সাদের বড় ছেলে ইউসুফ বিন সাদ কান্ধলভি মোনাজাত পরিচালনা করেন।
মোনাজাতে দেশ ও মানুষের কল্যাণ কামনা করা হয়। এ সময় ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠে টঙ্গী এলাকা।এদিকে, আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা সংলগ্ন মহাসড়কে যান চলাচল নিয়ন্ত্রণসহ ব্যবস্থা করা হয়েছে বিশেষ ট্রেনের।
এর আগে, ভোর থেকে মোনাজাতে অংশ নিতে গাজীপুর ও আশপাশের এলাকার মুসল্লিরা ইজতেমা ময়দানে আসতে থাকেন। যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেকে পায়ে হেঁটে আসেন৷উল্লেখ্য, প্রতি বছর টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামায়াতের শীর্ষ সম্মেলন বিশ্ব ইজতেমা আয়োজন করা হয়ে থাকে। যেখানে দেশ-বিদেশের লাখো মুসুল্লি যোগ দেন।২০১৮ সালের বিরোধের পর বাংলাদেশের মাওলানা জুবায়ের ও দিল্লির মৌলভি সাদ কান্ধলভির দুই পক্ষ আলাদাভাবে ইজতেমা আয়োজন করে আসছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com