1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের বিজয়ীরা পুরস্কৃত, আগস্ট পর্যন্ত বাড়লো মেয়াদ সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী জ্বালানির দাম বাড়লেই যুক্তরাষ্ট্র আলোচনার টেবিলে আসে: বাঘাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ১০ আগস্ট হাসিনার সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়িত্ব নিয়েছে বিএনপি: মাহমুদা মিতু শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলা শেখ হাসিনা-আজিজ-বেনজীরসহ পলাতকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরান যুদ্ধে মার্কিন হতাহতের সংখ্যা ছাড়াল ৬০০, চুপিসারে হিসাব পরিবর্তন গাইবান্ধায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় মিলছে না গ্রাহকের কোটি টাকার হদিস অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা

আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল – রাজশাহী মহানগর বিএনপি

মিলন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে
মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরের মালোপাড়া ভুবন মোহন পার্কে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । এর পর একটি প্রতিবাদী বিক্ষোভ  মিছিল বের করা হয়। ভুবনমোহন পার্ক  থেকে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।ভুবন মোহন পার্কে  বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব বিশ্বনাথ সরকার, মহানগর বিএনপির সদস্যসচিব মো. মামুন-অর-রশিদ।মহানগর বিএনপির সদস্যসচিব মো. মামুন-অর-রশিদ বলেন, ভারত চায় এ দেশ এবং এ দেশের জনগণ তাদের গোলাম হয়ে থাকুক। এ যাবৎ তাদের গোলামি করেছে স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা ৫ আগস্ট পালিয়ে ভারতে অবস্থান নিয়েছেন। তারপর থেকেই ভারত সরকারের মাথা নষ্ট হয়ে গেছে। তারা এ দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এ দেশের সরকারকে অকার্যকর করতে চায়। তারা ভারতের ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা করেছে, পতাকা ছিঁড়েছে। যে উদ্দেশ্যে এগুলো করেছে, তা কোনো দিনও সফল হবে না।জেলা বিএনপি সদস্য সচিব বিশ্বনাথ সরকার বলেন, ভারতে আগ্রাসনবাদী মোদি হিন্দু দিয়ে মুসলমানদের সংখ্যালঘু বানিয়ে মসজিদ দখল করছেন। তাঁরা বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্র বানাতে চান। ভারত চায় আমরা দিল্লির আজ্ঞাবহ হয়ে থাকি। এত দিন আওয়ামী লীগ গোলামি করেছে। এ দেশে হিন্দু-মুসলমানের মধ্যে কোনো মতপার্থক্য নেই।এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এরশাদ আলী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত সহ দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মী ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। প্রতিবাদ মিছিলটি সাহেব বাজারের আরডিএ মার্কেট হয়ে মালোপাড়া পুলিশফারি দিয়ে পুনরায় ভুবনমোহন পার্কে এসে শেষ হয়।এছাড়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।তারা সেখান থেকে মিছিল নিয়ে ক্যাম্পাসের প্রধান ফটক হয়ে নগরীর তালাইমারিতে অবস্থান নেন। এসময় শিক্ষার্থীরা ভারত বিরোধী শ্লোগান দেন।সমাবেশে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আম্মার, গোলাম কিবরিয়া চৌধুরী মিশুসহ ছাত্র নেতারা বক্তব্য রাখেন।তারা বলেন, শরীরে এক বিন্দু রক্ত থাকতে ভারতের আধিপত্য মেনে নেয়া হবে না।এসময় তারা ভারতীয় পণ্য বয়কটের আহবান জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com