1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
শিরোনাম :
চলতি মাসে আরও ৫ কার্গো এলএনজি আমদানি করবে সরকার ডেস্ক রিপোর্ট ১৫ আগস্ট ঘিরে সারাদেশে র‌্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে মনোনীত করায় ঠাকুরগাঁওয়ে বিএনপি নেতাকর্মীদের মিষ্টি বিতরণ নাটোরে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োগের ফলাফল স্থগিত, ছাত্রদলের বিক্ষোভ-ভাঙচুর অনুমতি ছাড়াই ‘পৃথিবী চষে বেড়াচ্ছেন’ ইউপি সদস্য, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা Giocare da mobile su Betarino Casino: accesso facile e tante opportunità শিক্ষক থেকে ‘মহামান্যে’র পথে মির্জা ফখরুল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নে প্রস্তাবক মঈন খান, সমর্থক গয়েশ্বর Discover the top slots at Falcon Casino: a player’s guide to the best games Обзор Pinco: безопасные платежные методы и доступ к играм

আজ থেকে শুরু হয়েছে বৌদ্ধ জাতিদের মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসব ২০২৫

এস চাঙমা সত্যজিৎ 
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫৩০ বার পড়া হয়েছে
প্রকাশ করেছে পরিচালনা পর্ষদ, রাজবন বিহার আবাসিক প্রশাসনিক বোর্ড।
মহান দানোত্তম কঠিন চীবর দান– ২৫৬৯ বুদ্ধবর্ষ, ২০২৫ খ্রিষ্টাব্দ আজ থেকে পার্বত্য চট্টগ্রামের তথা বাংলাদেশসহ বিভিন্ন দেশে বিদেশে মহান দানোত্তম কঠিন চীবর দান ২৫৬৯ বুদ্ধবর্ষ, ২০২৫ খ্রীষ্টাব্দ শুরু হলো।
রাজবন বিহারসহ সকল শাখা বন বিহার, ভাবনা কেন্দ্র, কুটির এবং দেশ-বিদেশে বনভন্তের শিষ্যসংঘ কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠানসমূহে আসন্ন মহান দানোত্তম কঠিন চীবর দানের সময়সূচী অনুযায়ী আজ থেকে মহান দানোত্তম কঠিন চীবর দান শুরু হলো। এ বছর রাজবন বিহারসহ সর্বমোট ৯৫টি ধর্মীয় প্রতিষ্ঠানে কঠিন চীবর দান অনুষ্ঠিত হবে বলে রাজবন বিহার আবাসিক প্রশাসনিক বোর্ড অনুষ্ঠানের সূচীর তালিকায় বলা হয়েছে।
কঠিন চীবর দানের সময়সূচী প্রণয়নের ক্ষেত্রে প্রতিটি প্রতিষ্ঠানের অধ‍্যক্ষ কিংবা পরিচালনা কমিটির মনোনীত তারিখ অনুসারেই তা নির্ধারণ করে সূচী প্রণয়ন করা হয়েছে। এই সময়সূচি প্রণয়নে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কোনো সদস্যগণ স্বতন্ত্রভাবে তারিখ নির্ধারণ করেননি বলেও রাজবন বিহার আবাসিক প্রশাসনিক বোর্ড জানিয়েছেন।
রাজবন বিহার আবাসিক প্রশাসনিক বোর্ড অনুষ্ঠানের তালিকা সূচীতে আরও জানিয়েছেন, যে সকল শাখা বন বিহার শ্রাবকবুদ্ধ শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির (বনভন্তে)’র অনুমোদনপ্রাপ্ত হওয়া সত্ত্বেও কিছু ভিক্ষু ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে ভিক্ষুসংঘকে বিভক্ত করেছেন এবং বর্তমানে ঐসব শাখা বন বিহারে অবস্থান করছেন, সাংঘিক সিদ্ধান্তক্রমে সে সকল শাখা বন বিহারকে আসন্ন “কঠিন চীবর দান” সূচী তালিকা থেকে সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।
তবে এতে ভিক্ষুসংঘের সাথে দায়ক-দায়িকাগণের কিংবা দায়ক-দায়িকাগণের সাথে ভিক্ষুসংঘের কোনো বিরোধ বা প্রতিপক্ষভাবাপন্ন মনোভাব নেই। বিদ্রোহকারী ভিক্ষুগণের সুমতি উদয় হলে, পূর্বের ন্যায় সংশ্লিষ্ট শাখা বন বিহারগুলো পুনরায় তালিকাভুক্ত করা হবে। অতএব, যে শাখা বনবিহারসমূহ এ বছরের “কঠিন চীবর দান” তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, সে সকল দায়ক-দায়িকাগণের নিকট আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
বনভন্তের শিষ‍্যসংঘ বাংলাদেশ প্রচার বিভাগ কর্তৃক অনুষ্ঠানের সূচী তালিকা নিম্নে বর্ণিত অনুযায়ী আজ থেকে মহান দানোত্তম কঠিন চীবর দান শুরু হলো।
৬-৭ অক্টোবর সোমবার – মঙ্গলবার
 বোধিপুর বন বিহার ও তক্ষশীলা বন বিহার,  বাঘাইছড়ি,
তক্ষশীলা বন বিহার রামহরিপাড়া, রাঙামাটি।
৭-৮ অক্টোবর মঙ্গলবার – বুধবার
দেওয়ান পাড়া বন বিহার খাগড়াছড়ি।
৮ অক্টোবর বুধবার
লুলাংছড়ি বন বিহার জুরাছড়ি রাঙামাটি।
৮-৯ অক্টোবর বুধবার বৃহস্পতিবার
ধনপাতা বন বিহার রাঙামাটি।
৯-১০ অক্টোবর বৃহস্পতিবার শুক্রবার
আর্যপুর বন বিহার, খাগড়াছড়ি, রাজগিরি বন বিহার, অজর অমর বন বিহার, উপগুপ্ত বন বিহার ও আর্যগিরি বন বিহার রাঙামাটি।
১০ অক্টোবর শুক্রবার
প্রজ্ঞামৈত্রী বন বিহার রামগড়, খাগড়াছড়ি।
১০-১১ অক্টোবর শুক্রবার শনিবার
আর্যপুর ধর্মোজ্জ্বল বন বিহার, বাঘাইছড়ি, রাঙামাটি, পানছড়ি শান্তিপুর অরণ্য কুটির খাগড়াছড়ি, অপর্ণাচরণ বন বিহার, সুবলং বরকল, রাঙামাটি, ইন্দ্রপুর বন বিহার বন্দুকভাঙ্গা, রাঙামাটি।
১১ অক্টোবর শনিবার
ঐক্য বন বিহার জুরাছড়ি, রাঙামাটি।
১১-১২ অক্টোবর শনিবার রবিবার
মনুগাঙ বন বিহার, ধলাই, ত্রিপুরা, স্বর্গ আলো শাখা বন বিহার, কমলানগর, মিজোরাম, ভারত। অরণ্য লুম্বিনী বন বিহার সাজেক, বাঘাইছড়ি ও রঞ্জিতপাড়া জয়পুর বন বিহার বগাচতর, লংগদু রাঙামাটি।
১২-১৩ অক্টোবর রবিবার সোমবার
ফকিরাছড়ি শাখা বন বিহার, জুরাছড়ি, নির্বাণপুর অরণ্য কুটির, দুধুকছড়া, পানছড়ি, ত্রিশরণ বন বিহার লক্ষীচড়ি, খাগড়াছড়ি।
১৩ অক্টোবর সোমবার
করুণা বন বিহার, নানিয়ারচর, হিজাছড়ি আর্যরত্ন বন বিহার, বিলাইছড়ি, খুল্যাংপাড়া দলবল বৌদ্ধ বিহার, নানিয়ারচর, রাঙামাটি।
১৩-১৪ অক্টোবর সোমবার মঙ্গলবার
গামাঢ়ীঢালা বন বিহার, খাগড়াছড়ি, সমাধি বন বিহার বড় হরিণা বরকল, রাঙামাটি।
১৪-১৫ অক্টোবর মঙ্গলবার বুধবার
জ্ঞানোদয় বন বিহার মহালছড়ি, খাগড়াছড়ি।
১৫ অক্টোবর বুধবার
বৈশালী বন বিহার, গুইমারা, খাগড়াছড়ি।
১৬-১৭ অক্টোবর বৃহস্পতিবার শুক্রবার
রত্নাঙ্কুর বন বিহার নানিয়ারচর, রাঙামাটি, মৈত্রীপুর ভাবনা কেন্দ্র, খাগড়াছড়ি, তারাবন ভাবনা কেন্দ্র, খাগড়াছড়ি, তৈমিদুং বন ভাবনা কুটির, রাঙামাটি, করুণাপুর বন বিহার, বালাঘাটা, বান্দরবান।
১৭ অক্টোবর শুক্রবার
শীলছড়ি বন বিহার, জুরাছড়ি, রাঙামাটি,
কুমিল্লা ইপিজেড সার্বজনীন মৈত্রী বন বিহার কুমিল্লা।
১৭-১৮ অক্টোবর শুক্রবার শনিবার
ত্রিরত্নাঙ্কুর বন বিহার কাউখালী, রাঙামাটি, বারবোয়াচাপ বন বিহার, বন্দুকভাঙ্গা, রাঙামাটি, বনানী বন বিহার, সাজেক, বাঘাইহাট, বাঘাইছড়ি, রাঙামাটি, বারাবান্যা মৈত্রী বন বিহার, জুরাছড়ি, রাঙামাটি, আর্যবিমুক্তি বন বিহার, চৌধুরীপাড়া, নানিয়াচর, রাঙামাটি, হারুবিল বন বিহার লোগাং, পানছড়ি, খাগড়াছড়ি।
১৮-১৯ অক্টোবর শনিবার রবিবার
লুম্বিনী বন বিহার হরিণা বরকল, রাঙামাটি, রৈসাবিল বন বিহার কাউখালী, রাঙামাটি, ত্রিচেতনা বৌদ্ধ বিহার শীলছড়ি মামিত, মিজোরাম, ভারত।
১৯ অক্টোবর রবিবার
সাধনাজ্ঞান সার্বজনীন বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্র, ফস্টার অ্যাভিনিউ, তালবানি, নিউইয়র্ক – ১২৩০৮ আমেরিকা। সারানাথ বন বিহার, করল্যাছড়ি, মহালছড়ি, খাগড়াছড়ি, মিলোন বুদ্ধ বিহার বলিপাড়া, বান্দরবান।
 ১৯-২০ অক্টোবর রবিবার সোমবার আইমাছড়া শাখা বন বিহার, বরকল, রাঙামাটি।
২০ অক্টোবর সোমবার
জয়দ্বীপ বন বিহার, দৌজরীপাড়া, কাইন্দা, বালুখালী, রাঙামাটি, দীঘলছড়ি জনকল্যাণ বন বিহার দীঘলছড়ি, রাঙামাটি।
২১ অক্টোবর মঙ্গলবার
পুটিখালী ফল বন বিহার রাঙামাটি।
২১-২২ মঙ্গলবার বুধবার
বর্মাছড়ি আর্যকল্যাণ বন বিহার লক্ষীচড়ি, খাগড়াছড়ি।
২২ অক্টোবর বুধবার
নানাক্রুম বন বিহার, নানিয়ারচর, রাঙামাটি।
২৩ অক্টোবর বৃহস্পতিবার
উত্তর সারোয়াতলী জনকল্যাণ বন বিহার, বাঘাইছড়ি, রাঙামাটি।
২৩-২৪ অক্টোবর বৃহস্পতিবার শুক্রবার
তিনটিলা বন বিহার লংগদু, রাঙামাটি, বৈজয়ন্ত বন বিহার ঘাগরা, কাউখালী, রাঙামাটি, শীলাচার বন বিহার, পানছড়ি, খাগড়াছড়ি।
২৪ অক্টোবর শুক্রবার
চট্টগ্রাম মৈত্রী বন বিহার, সিইপিজেড, চট্টগ্রাম, শান্তিগিরি অরণ্য কুটির, রাঙাপানিছড়া, খাগড়াছড়ি।
২৪-২৫ অক্টোবর শুক্রবার শনিবার
ফুরমোন সাধনাতীর্থ আন্তর্জাতিক বনধ্যান কেন্দ্র সাপছড়ি, রাঙামাটি, মিলনপুর বন বিহার মহালছড়ি, খাগড়াছড়ি, লোগাং বন বিহার পানছড়ি, খাগড়াছড়ি,  শাসনোদয় বন বিহার ১৮ মাইল নানিয়ারচর, রাঙামাটি, প্রশান্তি অরণ্য কুটির, লংগদু, রাঙামাটি, বীরসেন পূণ্যভূমি বন বিহার ত্রিপুরাঘাট – ১, লুংলাই, মিজোরাম, ভারত।
২৫ অক্টোবর শনিবার
ধামাইপাড়া বৌদ্ধ বিহার, ধামাইপাড়া, জুরাছড়ি সদর, রাঙামাটি।
২৫-২৬ অক্টোবর শনিবার রবিবার
ধর্মমৈত্রী বন বিহার শিলাছড়ি, করবুক, ত্রিপুরা, ভারত, পোতপোত্যা বৌদ্ধ বিহার বরকলক, সিএডিসি, মিজোরাম, ভারত।
২৬-২৭ অক্টোবর রবিবার সোমবার
মেদিনীপুর বন বিহার বাঘাইছড়ি রাঙামাটি,
কুশীনগর বন বিহার লক্ষীছড়ি, খাগড়াছড়ি।
২৭-২৮ অক্টোবর সোমবার মঙ্গলবার
জীবকল্যাণ বন বিহার ধর্মঘর, কুতুকছড়ি, রাঙামাটি।
২৮ অক্টোবর মঙ্গলবার সারানাথ বন বিহার পেরাছড়া তৈমিদুং রাঙামাটি।
২৮-২৯ অক্টোবর মঙ্গলবার বুধবার
আমতলী ধর্মোদয় বন বিহার জুরাছড়ি রাঙামাটি, বিনয়াঙ্কুর বন বিহার, পানছড়ি, কাউখালী, রাঙামাটি, যমচুক বনাশ্রম ভাবনা কেন্দ্র বন্দুকভাঙ্গা, রাঙামাটি, তুইচাকমা মৈত্রী বন বিহার গণ্ডাছড়া ধলাই ত্রিপুরা ভারত।
৩০-৩১ অক্টোবর বৃহস্পতিবার শুক্রবার
৪৮তম মহান কঠিন চীবর দান রাঙামাটি রাজ বন বিহার, রাঙামাটি।
৩১ অক্টোবর  ০১ নভেম্বর শুক্রবার শনিবার
মনিপুর বন বিহার পানছড়ি খাগড়াছড়ি।
০১ নভেম্বর শনিবার
বনভন্তে স্মৃতিচৈত্য মোরঘোনা বরাদম রাঙামাটি, পূণ্যগিরি ভাবনা কুটির, মেরুং, দীঘিনালা, খাগড়াছড়ি, মধ্য খাড়িকাটা বিমুক্তি বন বিহার লংগদু রাঙামাটি, শান্তিনিকেতন বন বিহার পাহাড়তলী, মহালছড়ি, খাগড়াছড়ি।
০১ ০২ নভেম্বর শনিবার রবিবার ভূ-জয়ন্তী বন বিহার বড়পনছড়ি, সিএডিসি, মিজোরাম ভারত, সাক্যসিংহ সাধনা বিশুদ্ধ বন বিহার মানিকছড়ি, খাগড়াছড়ি, বরুনাছড়ি সার্বজনীন বন বিহার, সুবলং বরকল রাঙামাটি।
০২ নভেম্বর রবিবার
আর্যমার্গ বন বিহার, ব্যাঙমারা, মাটারাঙা, খাগড়াছড়ি।
০২-০৩ নভেম্বর রবিবার সোমবার
দেবগিরি বন বিহার পূজগাঙ, পানছড়ি, খাগড়াছড়ি, পাগলীছড়া ধর্মশান্তি বন বিহার, লংগদু, রাঙামাটি।
০৩ নভেম্বর সোমবার
রাজবাড়ী নালন্দা বন ভাবনা কুটির, লামা, বান্দরবান।
০৩-০৪ নভেম্বর সোমবার মঙ্গলবার
শীলরক্ষিত প্রজ্ঞাবিমুক্তি বন বিহার মহেশখালী, কক্সবাজার, চট্টগ্রাম, কাট্টলি নীলচন্দ্র ধর্মশক্তি বন বিহার, লংগদু, রাঙামাটি।
০৪-০৫ নভেম্বর মঙ্গলবার বুধবার
জ্ঞানাঙ্কুর বৌদ্ধ বিহার আজাছড়া সিএডিসি মিজোরাম, ভারত।
এসব প্রতিষ্ঠানের বৌদ্ধ ধর্মীয় বিনয়ানুসারে মহান দানোত্তম কঠিন চীবর দানোৎসবকে কেন্দ্র করে বৌদ্ধ ধর্মাবলম্বী জাতিদের মধ্যে মহা আনন্দে ধূমধামের মধ্য দিয়ে প্রতিদিন কঠিন চীবর দান সম্পাদন করা হবে। এতে বিশ্ব শান্তি ও মঙ্গল কামনা করবে সকল প্রাণীর হিতসুখ শান্তি ও সমৃদ্ধি। সকল প্রাণী সুখী হোক।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com