1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর আহমেদ নবায়নযোগ্য জ্বালানি: স্বপ্ন, সম্ভাবনা নাকি কঠিন বাস্তবতার চ্যালেঞ্জ? কাঠালিয়ায় সরকারের ১০০ দিনের কার্যক্রম ও জন-প্রত্যাশা নিয়ে আলোচনা সভা কুয়াকাটায় ডিবি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ২ উল্লাসের প্রস্তুতি, মুহূর্তেই বিষাদ: বাউফলে আহত ব্রাজিল সমর্থক টাংগাইলের নাগরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে যুব বিভাগের বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ব্যবস্থাপনা কমিটির সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ্যাড. আহমেদ আযম খান এমপি ফরিদপুর ও রাজবাড়ীতে কালবের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির জমকালো সংর্বধনা অনুষ্ঠিত ‘প্রিয় দল ব্রাজিলের খেলা দেখেছি, ক্লান্তি এখনো পুরোপুরি কাটেনি’: মির্জা ফখরুল খুলনায় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর

আদমদীঘিতে আওয়ামী লীগের কর্মী অহিদুল ইসলাম হিরু গ্রেপ্তার

মো:রবিউল ইসলাম, জেলা প্রতিনিধি বগুড়া
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৮৯ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকুঞ্চিতে বিএনপি অফিস ভাঙচুর, ককটেল নিক্ষেপের ঘটনায় নাশকতা ও বিস্ফোরক মামলায় উপজেলা আওয়ামী লীগের সদস্য অহিদুল ইসলাম হিরু (৪৫) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত শুক্রবার রাতে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত অহিদুল ইসলাম হিরু উপজেলার শিবপুর মধ্য পাড়া গ্রামের মৃত: মুক্তাজার রহমান মনজু প্রামানিকের ছেলে।

আদমদীঘি থানায় মামলা সূত্রে জানা গেছে, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কয়াকঞ্চিতে বিএনপির অফিসে গত বছরের ২৫ ডিসেম্বর দিবাগত রাতে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাঙচুর ও একাধিক ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদী হয়ে ৫৩ জনের নাম উল্লেখ পূর্বক এবং অজ্ঞাত আরও ১৫০ জনসহ মোট ২০৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এস এম  মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার দুপুরে আইনী প্রক্রিয়া শেষে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com