নড়াইল সদর উপজেলা সিংগাশোলপুর ইউনিয়নে বড়কুলা গ্রামে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে নিহত-৪।
সিংগাশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খাইরুল জামান খায়ের সমর্থিত, ও নিউটন গ্রুপ সমর্থিতদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।সে বিরোধকে কেন্দ্র করে আজ (২৩শে ফেব্রুয়ারি ২০২৬ ) ভোর রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে নিউটন সমর্থক – খলিল শেখ, খলিল শেখ এর পুত্র তাহাজত শেখ, খলিল শেখের ভাইপো ফেরদাউস শেখ এবং খাইরুল জামান খায়ের সমার্থক ওসমান ফকির এর ছেলে ওসি ফকির নিহত হয়। এছাড়াও দুই পক্ষেরই আনুমানিক ১০জন আহত হয়। আহতরা নড়াইল সদর হাসপাতাল সহ খুলনা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার জন্য গেছেন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার বলেন, এ ঘটনার সঙ্গে যারা যরিত তাদের ধরের জন্য অভিযান অব্যাহত আছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।