1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

আবারও প্রাচীন বিষ্ণুমূর্তি উদ্ধার

মোঃ রাকিব বাবু
  • প্রকাশের সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

বগুড়ার নন্দীগ্রামে পুকুর খননকালে আবারও একটি প্রাচীন বিষ্ণু মূর্তি উদ্ধার হয়েছে। মূর্তিটির ওজন ২৫ কেজির বেশি বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে মূর্তিটি নন্দীগ্রাম থানা পুলিশ হেফাজতে রয়েছে।

জানা গেছে, রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাটগ্রাম এলাকায় মো: বকুল মিয়ার একটি পুরোনো পুকুর এস্কেভেটর (ভেকু) মেশিন দিয়ে খননকাজ চলছিল এসময় ২৫ কেজির বেশি ওজনের একটি বিষ্ণু মূর্তি দেখতে পায় স্থানীয় লোকজন।খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে থানার এসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ভাটগ্রাম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সভাপতি খোরশেদ আলম জানান, একটি পুরোনো পুকুর (ভেকু) মেশিন দিয়ে খননকালে বিষ্ণু মূর্তি দেখতে পাওয়া যায়। পরে থানা পুলিশে খবর দিলে তারা এসে থানাতে নিয়ে যায়।
এবিষয়ে নন্দীগ্রাম থানার ওসি আজমগীর হোসেন জানান, ২৫ কেজি ওজনের চেয়েও বেশি একটি বিষ্ণমূর্তি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মূর্তি প্রত্নতত্ত্ব বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
এরআগে গত ৩০ জানুয়ারি উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিশা গ্রামের দুধার-পাড় এলাকা পুকুর খননের সময় একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়েছিল।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com