1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

আমখোলা ইউনিয়নে কাবাডি প্রতিযোগিতা জমজমাট লড়াই

Ripon Howlader
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩১১ বার পড়া হয়েছে
পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মরহুম দেলোয়ার হোসাইন সরকার বাড়ি সংলগ্ন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি প্রতিযোগিতা। খেলা ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় উৎসবের আমেজ।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব মোঃ সাগর হাং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির অন্যতম সদস্য জনাব মোঃ ফখরুল ইসলাম মৃধা, জেলা গণপূর্ত বিভাগের চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোঃ আমির হোসেন ইমন এবং আমখোলা ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি জনাব মোঃ সাইদ মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ
দিনব্যাপী চলা এই খেলায় অংশ নেয় স্থানীয় বিভিন্ন কাবাডি দল। খেলোয়াড়দের শক্তি, দক্ষতা ও কৌশলপূর্ণ খেলা দেখে মুগ্ধ হন দর্শকরা। দর্শকসারি ছিল কানায় কানায় পূর্ণ, শিশু থেকে বৃদ্ধ — সবাই মেতে ওঠে উৎসবের আনন্দে।
উক্ত খেলায় ম্যান অফ দা ম্যাচ পুরুস্কার পেয়েছেন মোঃ নজরুল ইসলাম গাজী
আয়োজক কমিটির নেতৃত্বে ছিলেন মোঃ মজিবর হাং, মোঃ হালিম হাং, মোঃ ফারুক হাং, মোঃ হানিফ হাং ও মোঃ হানিফ গাজি। খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
খেলা পরিচালনা করেছেন মোঃ হানিফ হাং ও মোঃ হানিফ গাজি
বক্তারা বলেন, “কাবাডি আমাদের জাতীয় খেলা এবং গ্রামীণ ঐতিহ্যের প্রতীক। খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং ঐক্য, শৃঙ্খলা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করে।”
স্থানীয়দের মতে, নিয়মিত এ ধরনের ক্রীড়া আয়োজন হলে আমখোলা ইউনিয়নের তরুণ প্রজন্মের মাঝে খেলাধুলার আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com