1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

আমতলী পৌরসভা নির্বাচনে তিন পদে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

রাশিমুল হক রিমন
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৪৪ বার পড়া হয়েছে
আমতলী পৌরসভা নির্বাচনে তিন পদে ৫৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন । এর মধ্যে মেয়র পদে ১০, কাউন্সিলর পদে ৩৭ এবং নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়রপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার প্রার্থীরা এ মনোনয়নপত্র দাখিল করেন।
জানাগেছে, আমতলী পৌরসভা নির্বাচন আগামী ৯ মার্চ। এ নির্বাচন উপলক্ষে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ৫৬ জন প্রার্থী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটানিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে মেয়র পদে সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাজমুল আহসান নান্নু, উপজেলা আওয়ামীলীগ সভাপতি বর্তমান মেয়র মতিয়ার রহমান, সেজিকা তারতিলা জুথি, জিল্লুর রহমান, আবুল কালাম আজাদ, জহিরুল ইসলাম খোকন, নুসরাত জাহান, কামাল মৃধা, আব্দুল্লাহ আল মামুন ও মুহাঃ ইফতেকার হাসান, কাউন্সিলর পদে ৩৭ জন এবং নারী কাউন্সিলর পদে ৯ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, মেয়র, কাউন্সিলর ও নারী কাউন্সিলর পদে ৫৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com