1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের ৮৭ হাসপাতালে অটোমেশন ব্যবস্থা চালু করা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম

আলফাডাঙ্গায় প্রতিপক্ষের হামলায় বসত বাড়ি ভাংচুর ও গৃহবধূকে মারধর’র অভিযোগ

মোঃ বুখারী মল্লিক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে
ফরিদপুরের আলফাডাঙ্গার বিদ্যাধর গ্রামে দলাদলি ও আধিপত্যকে কেন্দ্র করে সৈয়দ হাবিব এর নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক লোক হাসান গাজীর বসত বাড়ি ও অটো ভ্যানগাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। ১২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
এ সময় হামলা কারীরা  ঘরে প্রবেশ করে লুটপাট করতে গেলে হাসান এর স্ত্রী আলেয়া বেগম বাধা দেওয়ায় তাকে মারধর করে। আলেয়া বেগম কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। আলেয়া বেগম বলেন, সৈয়দ হাবিব সহ শতাধিক লোক হঠাৎ বাড়িতে হামলা চালায় ভাংচুর করে ও আমি বাধা দেওয়ায় আমাকে মারধর করে এবং গলার চেন নিয়ে যায়।
সৈয়দ হাবিব কে যোগাযোগ করে পাওয়া যায় নাই।
জানতে চাইলে থানা অফিসার ইনচার্জ হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছি,অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com