আজ ০৪/০১/২০২৬ তারিখ মেলান্দহ উপজেলাধীন নয়ানগর এবং ফুলকোচা ইউনিয়নের বুরুঙ্গা, পশ্চিম বুরুঙ্গা, ফুলকোচা দক্ষিনপাড়া এবং চর আদিয়ারপাড়াতে ৫ টি পৃথক ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে ‘ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত,২০১৯) এর ৫ (২) ধারা লংঘন করায় ইটভাটাসমূহকে উক্ত আইনের ১৫(১)(খ) ধারায় মোট ৫,০০,০০০/= টাকা অর্থদন্ড প্রদান এবং তাৎক্ষণিক আদায় করা হয়।
উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত রাখবে বলে জানিয়েছেন।