1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের বিপৎসীমার কাছাকাছি তিস্তার পানি, বন্যার শঙ্কা কোয়ার্টার ফাইনালে ফ্রান্স-মরক্কো ম্যাচের সব রেফারিই আর্জেন্টিনার

পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কয়েক ঘণ্টা পর ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন, পরিস্থিতি যেমনই হোক আমরা পিছু হটা বা আত্মসমর্পণ করার পাত্র নই।

বুধবার (০৮ জুলাই) যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনাগুলো উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে গালিবাফ লিখেছেন, যুক্তরাষ্ট্রের দাদাগিরি এবং ব্ল্যাকমেইলের দিন শেষ, আপনারা কোথাও পৌঁছাতে পারবেন না।

পোস্টে তিনি লেখেন, হরমুজ প্রণালিতে ইরানের ওপর বিধি-নিষেধ আরোপ, নতুন করে সামরিক হামলার ক্রমাগত হুমকি, ইরানের দক্ষিণাঞ্চলে আক্রমণ, তেল খাতের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ এবং লেবাননে ইসরায়েলের অব্যাহত আগ্রাসন ও হামলা; সবকিছুই যুক্তরাষ্ট্রের সাথে হওয়া ১৪ দফার সমঝোতার লঙ্ঘন।

তিনি আরও যোগ করেন, তবে পরিস্থিতি যেমনই হোক, ইরানিরা কখনোই পিছু হটবে না বা আত্মসমর্পণ করবে না।

এদিকে বাহরাইন ও কুয়েতে অবস্থিত ৮৫টি মার্কিন সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুদ্ধবিরতি শেষের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্কে ন্যাটোর শীর্ষ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানের শাসনব্যবস্থাকে অশুভ মানুষদের শাসন বলে বর্ণনা এবং বর্তমান প্রশাসনকে উন্মাদ বলে অভিহিত করেছেন।

ট্রাম্প বলেন, আমার মনে হয় এটা শেষ। আমি আর তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, তারা নিকৃষ্ট।

তিনি বলেন, ইরানিরা দুষ্ট ও অসুস্থ লোক। এরা ক্যান্সারের মতো এবং আপনারা জানেন আপনাদের কী করতে হবে, শুরুতেই ক্যান্সারকে ছেঁটে ফেলতে হবে।

সূত্র : আল আরাবিয়া

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com