1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

ইটভাটা অভিযানে ২৮ লাখ টাকা জরিমানা

আল আমিন সরকার সোহাগ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৪ বার পড়া হয়েছে
মানিকগঞ্জে আইন অমান্যকরে ইটভাটা পরিচালনা করায় ৫টি ভাটায় অভিযান পরিচালনা করে ২৮লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট শাখার উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে হরিরামপুর উপজেলার মেসার্স আমিন ব্রিকস ও মেসার্স সততা ব্রিকসকে ৫লাখ টাকা জরিমানা করা হয়। স্বাধীন ব্রিকস ও সাটুরিয়া উপজেলার মেসার্স ফৌজিয়া ব্রিকস, মেসার্স যমুনা ব্রিকসকে ৬লাখ টাকা করে মোট ২৮লাখ টাকা জরিমানা করা হয়। এসময় প্রতিটি ইটভাটার কিছু অংশ ভেঙে ও ফায়ারসার্ভিস দিয়ে আগুন নিভিয়ে ভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।
অভিযান পরিচালনা করেন সদর দপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং এর পরিচালক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রকৌশলী কাজি তামজিদ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুর রাজ্জাক ও তানজীর আহমেদ, সিনিয়র কেমিস্ট এ. কে. এম, ছামিউল আলম কুরসি।অভিযানে জেলা পুলিশ ও ফায়ারসার্ভিস ইউনিটের সদস্যরা সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যহ্যত থাকবে বলে জানা গেছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com