1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সমাগম

তানভীর হক শাকিল
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ২৭৫ বার পড়া হয়েছে

২০২৩-২৪ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা উপলক্ষে আগত ভর্তিচ্ছু ও অভিভাবকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। পরীক্ষা শুরুর দুই ঘণ্টা আগে সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে প্রবেশ করতে থাকেন ভর্তিচ্ছুরা।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকে তীব্র রোদ থাকায় ভর্তিচ্ছু ও অভিভাবকরা ক্যাম্পাসে প্রবেশ করে গাছের ছায়ায় অবস্থান নেন। পরে ১১টা থেকে শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়। শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে কেন্দ্রে প্রবেশ করেন।

‘এ’ ইউনিটের সমন্বয়কারী অধ্যাপক ড. মনজুরুল ইসলাম বলেন, ‘এ’ ইউনিটে আমাদের কেন্দ্রে ৬ হাজার ৪৪২ জন ভর্তিচ্ছু অংশ নেবে। পরীক্ষার বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি রয়েছে। আশা করি সকলের সহযোগিতায় কোনো প্রকার অসঙ্গতি ছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারবো।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com