1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুর কালকিনিতে সাইবার সিকিউরিটি এসেনশিয়াল প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ শীতের শেষেও নেই ভিড়, রমজানে নিস্তব্ধ বাগেরহাটের পর্যটন স্পট ভোলা জেলার লালমোহন থানা পুলিশের অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৩ জন ডাকাত গ্রেফতার প্রশাসনিক উদাসীনতায় ধ্বংস হচ্ছে সোনারগাঁয়ের ঐতিহাসিক সম্পদ পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ আটক ১ রামপালে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নারী সহ আহত-৬ ইমাম নয়,আপনাদের খাদেম হয়ে থাকতে চাই: তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম ঈশ্বরগঞ্জকে অপরাধমুক্ত ও উন্নয়নশীল উপজেলা গড়তে তরুণ শক্তি একজোট রামপাল বিদ্যুৎকেন্দ্রের নতুন এমডি হলেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী চিরিরবন্দরে পাচারের সময় ৮৩ বস্তা সার আটক, জরিমানা

ইমাম নয়,আপনাদের খাদেম হয়ে থাকতে চাই: তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলাম

মোঃ শহীদুল ইসলাম 
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
নবনির্বাচিত সংসদ সদস্য রংপুর-২ (তারাগঞ্জ- বদরগঞ্জ) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি জনগণের সেবায় নিজেকে উৎসর্গ করার অঙ্গীকার পুনরায় ব্যক্ত করেন।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের জগদীশপুর, বালাপাড়া, জুম্মাপাড়া, সরকারপাড়া, সাহাপাড়া, কামারপাড়া ও ইকরচালী বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও মতবিনিময় করেন তিনি। সকাল থেকেই বিভিন্ন গ্রাম থেকে মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন।
স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি মনোযোগ দিয়ে তাদের সুখ-দুঃখ, সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন। রাস্তা উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্যসেবা, কৃষি সহায়তা ও কর্মসংস্থানের বিষয়ে এলাকাবাসী নানা দাবি তুলে ধরেন। তিনি বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন।
সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তার শক্তি। দল-মত নির্বিশেষে এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি। উন্নয়নের কাজে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে তিনি তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করে রোগীদের চিকিৎসাসেবা সম্পর্কে খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে হাসপাতালের সেবার মান ও সমস্যাবলি নিয়ে আলোচনা করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com