1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

শীতের শেষেও নেই ভিড়, রমজানে নিস্তব্ধ বাগেরহাটের পর্যটন স্পট

মোঃ আব্দুল্লাহ শেখ
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৫৮ বার পড়া হয়েছে

শীতের শেষ মৌসুম চললেও পবিত্র রমজান মাসের কারণে পর্যটকশূন্য হয়ে পড়েছে ঐতিহাসিক শহর বাগেরহাটের দর্শনীয় স্থানগুলো। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী ষাটগম্বুজ মসজিদ ও খানজাহান আলী (রহ.) মাজারসহ জেলার গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে দর্শনার্থীর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
সাধারণত শীত মৌসুমের শেষভাগে দেশ-বিদেশের পর্যটকদের পদচারণায় মুখর থাকে এসব ঐতিহাসিক স্থাপনা। তবে রমজান শুরু হওয়ার পর ভ্রমণপিপাসুদের আনাগোনা একেবারেই কমে গেছে। ফলে ফাঁকা পড়ে আছে ষাটগম্বুজ মসজিদের প্রাঙ্গণ ও খানজাহান আলী (রহ.) মাজার এলাকা।
পর্যটক কমে যাওয়ায় স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীদের বেচাকেনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। হোটেল-রেস্তোরাঁ, পরিবহন শ্রমিক, ভ্যানচালক ও স্মারকপণ্য বিক্রেতারাও পড়েছেন আর্থিক চাপে। ব্যবসায়ীরা বলছেন, দর্শনার্থী না থাকায় আয় কমে গেছে, সংসার চালানো কঠিন হয়ে পড়েছে।
একজন দর্শনার্থী বলেন, আমরা অন্য সময় বাগেরহাটের ষাটগম্বুজ ও খানজাহান আলী মাজার দেখতে এসেছি। কিন্তু এ বছর রমজানের কারণে দর্শনার্থী কম। এমন পবিত্র স্থানে রোজায় দর্শনার্থী কম হওয়াটা দুঃখজনক।

টুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক মোঃ শারাফাত জানান, রমজানের কারণে বাগেরহাটে পর্যটকের আনাগোনা কিছুটা কমেছে। তবে পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশ সার্বিক সহযোগিতা করছে এবং এখনো কোনো অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পর্যটন সংশ্লিষ্টদের মতে, বাগেরহাটের স্থানীয় অর্থনীতির একটি বড় অংশ পর্যটন খাতের ওপর নির্ভরশীল। পর্যটক কমে গেলে হোটেল, পরিবহন, খাবার দোকান ও স্থানীয় ব্যবসায় নেতিবাচক প্রভাব পড়ে। তারা রমজান ও ঈদকে কেন্দ্র করে বিশেষ পর্যটন কর্মসূচি ও প্রচারণা জোরদারের দাবি জানিয়েছেন।

ইতিহাসের গর্ব ষাটগম্বুজ মসজিদ ও খানজাহান আলী (রহ.) মাজার আজ যেন নীরব সাক্ষী মানুষের কোলাহলহীন প্রাঙ্গণে শুধু বাতাসের শব্দ আর সময়ের নিঃশব্দ পদচারণা।
রমজানের পবিত্রতায় স্থবির হয়ে থাকা এই ঐতিহাসিক নগরী যেন অপেক্ষায় আবার কখন পর্যটকের ভিড়ে ফিরে পাবে তার হারানো প্রাণচাঞ্চল্য।##

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com