1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ইরানের বেসামরিক অবকাঠামোতে ট্রাম্পের হামলার হুমকি অগ্রহণযোগ্য: নিউজিল্যান্ড

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকিকে ‘অসহযোগিতামূলক’ ও ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রেডিও নিউজিল্যান্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে নতুন করে কোনো সামরিক পদক্ষেপের প্রয়োজন নেই।

লাক্সন। বলেন, ‘এই মুহূর্তে প্রধান লক্ষ্য হওয়া উচিত এই সংঘাত যেন আর কোনোভাবেই বিস্তৃতি লাভ না করে।’

সপ্তাহান্তে ট্রাম্পের পক্ষ থেকে আসা হুমকির পরিপ্রেক্ষিতে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ব্রিজ, জলাধার কিংবা যেকোনো ধরনের বেসামরিক স্থাপনায় বোমা হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ‘

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী মনে করেন যে, মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে হলে উত্তেজনা প্রশমন করা জরুরি। তিনি জানান, চলতি সপ্তাহে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্সের একটি বৈঠক নির্ধারিত রয়েছে।

সেই বৈঠকে নিউজিল্যান্ডের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হবে যেন যুক্তরাষ্ট্র দ্রুত এই সংঘাতের অবসান ঘটায় এবং পরিস্থিতি স্থিতিশীল করতে কার্যকর ভূমিকা পালন করে। আন্তর্জাতিক আইন অনুযায়ী বেসামরিক সম্পদ রক্ষা করা সব দেশের দায়িত্ব বলে তিনি স্মরণ করিয়ে দেন।

বর্তমান বৈশ্বিক অস্থিরতার মাঝে নিউজিল্যান্ডের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হয়েও নিউজিল্যান্ড যেভাবে ট্রাম্পের যুদ্ধংদেহী মনোভাবের সমালোচনা করেছে, তা ওয়াশিংটনের ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে পারে।

লাক্সন জোর দিয়ে বলেন যে, সামরিক শক্তি প্রদর্শন না করে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খোঁজা এখন সময়ের দাবি। অন্যথায়, বেসামরিক জনগণের ওপর এর ভয়াবহ প্রভাব পড়বে যা বিশ্ব অর্থনীতির জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com