1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে এসএসসি/দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

মোঃএমরুল ইসলাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩১০ বার পড়া হয়েছে

মঙ্গলবার(১৩ ফেব্রুয়ারী)বিকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,নরসিংদী জেলা শাখার উদ্যোগে আইএবি নরসিংদী জেলা কার্যালয় তায়েফ মহল(২য় তলা)ভেলানগর নরসিংদীতে এসএসসি/দাখিল পরীক্ষা উপলক্ষ্যে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুুষ্ঠিত হয়েছে।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি,মুহাম্মদ খায়রুল কবীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  মোহাম্মদ আতিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আলহাজ্ব আশরাফ হোসেন ভূঁইয়া।এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বর্তমান শিক্ষা ব্যবস্থা দ্বারা মানুষের ঈমান ধ্বংসের পায়তারা চালানো হচ্ছে।এই শিক্ষা ব্যবস্থা দ্রুত বাতিল করতে হবে।আমরা মুসলমান,আমরা ঈমান নিয়ে বাঁচতে চাই।এছাড়াও উক্ত অনুষ্ঠানে,ইসলামী ছাত্র আন্দোলন নরসিংদী জেলা শাখার সহ-সভাপতি,মোহাম্মদ নূরে আলম ছিদ্দিকী,সাংগঠনিক সম্পাদক এইচ এম ইয়াছিন আরাফাত,তথ্য,গবেষণা ও প্রচার সম্পাদক,মোহাম্মদ আবু সাঈদ সহ জেলা,উপজেলা এবং ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।পরিশেষে পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় দোয়া-মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com