1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ঈদের পূর্বে বেসরকারী জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ সহ ৭ দফা দাবিতে স্মারকলিপি

মিহির  রঞ্জন বিশ্বাস
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে

 

খুলনা আটরা ও মিরেরডাঙ্গা শিল্প এলাকার  বছরের পর বছর বন্ধ থাকা বেসরকারি পাট কল মহাসেন, সোনালী, এ্যযাক্স, জুট স্পিনার্স, আফিল, হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিকদের ঈদের পূর্বে একালিন বকেয়া পাওনা পরিশোধ সহ ৭ দফা দাবিতে  শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নিকট খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকার এর মাধ্যমে বেসরকারি পাট, সূতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী  ফেডারেশন’ এর পক্ষ থেকে গতকাল সকাল ১১ টায়  জেলা প্রশাসক এর নিকট  স্মারকলিপি দিয়েছে  এ সময় উপস্থিত ছিলেন  বেসরকারি পাট সুতা ও বস্ত্র কল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি গোলাম রসুল খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের খুলনা মহানগর সহ সভাপতি মহাফুজুর রহমান, এস এ এম  মাহফুজুর রহমান, শ্রমিক নেতা   হায়দার আলী , আব্দুস সাত্তার, আইনুদ্দিন, হুগলি বিস্কুট কোম্পানির কর্মচারী ইউনিয়ন সভাপতি  কাজী মোস্তাফিজুর রহমান , সাংবাদিক  মিহির রজ্ঞন বিশ্বাস  প্রমুখ । স্মারকলিপিতে শ্রমিক নেতারা উল্লেখ করেন মহাসেন, এ্যাযাক্স , সোনালী, জুট  স্পিনার্স মিল, আফিল জুট মিল , হুগলি বিস্কুট কোম্পানি সহ বেসরকারি সকল বন্ধ মিল চালু, আংশিক চালু মিল পূর্ণাঙ্গ চালু করতে হবে।বেসরকারি বন্ধ মিলে শ্রমিকদের গ্রাজুয়েট সহ সকল পাওনা পরিশোধ করতে হবে। ( ২৫ % ক্ষতিপূরণসহ ) প্রদান করতে হবে । শ্রম আইন অনুযায়ী শ্রমিকের বেতন ভাতা সহ সকল সুবিধা দিতে হবে। যেমন, চাকরিতে স্থায়ীকরণ, যাবতীয় ছুটি , পিএফ ফান্ড , গ্র্যাচুয়িটি সহ অন্যান্য।সমশিল্পে সমকাজে সমমজুরি দিতে হবে শ্রমিকের মজুরি ন্যূনতম ২০ হাজার টাকা নির্ধারণ করতে হবে।শ্রম আইন অনুযায়ী প্রত্যেক মিলে ট্রেড ইউনিয়নের বিধান কার্যকর  করতে হবে । দুর্ঘটনায়, মৃত্যুতে , দুরারোগ্য ব্যাধিতে, শ্রম আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে হবে।শ্রম আইন ও শিল্প আইন অনুযায়ী মিল চালাতে হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com