1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঈশ্বরদীতে আন্তর্জাতিক ভাষা দিবস উদযাপন

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৭ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল ।
শহরের খায়রুজ্জামান বাবু বাস টার্মিনাল সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২টা ১ মিনিটে দিবসের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এ সময় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
ঈশ্বরদী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার, সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার, ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও ঈশ্বরদী পৌরসভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ঈশ্বরদী প্রেসক্লাব, পাকশী হাইওয়ে পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কৃষি অধিদপ্তরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করার পাশাপাশি শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com