1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ শ্রীপুরেে পল্লী উন্নয়ণ দিবসে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত অবাধ ও গ্রহণযোগ্য সিবিএ নির্বাচনই আমাদের লক্ষ্য—শেখ মাহমুদ পারভেজ সালমান শাহর দেহাবশেষ উত্তোলনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ইসরাইলে গৃহযুদ্ধের ‘বাস্তব’ আশঙ্কা দেখছেন ৬০ শতাংশ নাগরিক

ঈশ্বরদীতে জুলাই শহীদদের স্মরণে ছাত্রশিবিরের ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ আব্দুল কুদ্দুস বিশেষ প্রতিনিধি পাবনা
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে

পাবনার ঈশ্বরদীতে জুলাই শহীদদের স্মরণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঈশ্উবরদী পজেলা শাখার উদ্যোগে এক ব্যতিক্রমী ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা জামায়াতে ইসলামীর আমির ও পাবনা-৪ (ঈশ্বরদী–আটঘরিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডল বলেন, “জুলাইয়ের শহীদরা কোনো একটি দলের নয়, তারা এই জাতির গর্ব। তাদের আত্মত্যাগ আমাদেরকে অন্যায়, জুলুম ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রেরণা জোগায়। ইসলামী সংস্কৃতি মানুষের নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করে—এই সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়েই একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে উঠবে।” তিনি আরও বলেন, “অপসংস্কৃতির স্রোতে তরুণ সমাজকে ভাসিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। ছাত্রশিবিরের এ ধরনের ইসলামী সাংস্কৃতিক আয়োজন তরুণদের চিন্তা ও চেতনায় ইতিবাচক পরিবর্তন আনবে।” অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আবু মুসা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জিএস মাজহারুল ইসলাম, জামায়াতে ইসলামীর পাবনা জেলা তালিমুল কুরআন সেক্রেটারি মাওলানা গোলাম রাব্বানী খান জুবায়ের, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির ডক্টর নুরুজ্জামান প্রামানিক এবং ছাত্রশিবিরের পাবনা জেলা সভাপতি মুন্নাফ হোসাইন। ঈশ্বরদী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজীব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নুর মোহাম্মদ, সেক্রেটারি মো. সাইদুল ইসলাম, সহকারী সেক্রেটারি মাওলানা মাসউদুর রহমান, মুক্তিযোদ্ধা বিষয়ক সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা তৈয়ব আলী মন্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন সাইমুম শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুল্লাহ আল নোমান, আতিক তাশরিফ এবং অর্ণিবান শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক আব্দুল মোমিন। এছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট, পাবনা কালচারাল সেন্টার, বন্ধন সাহিত্য সাংস্কৃতিক জোট ও ঈশ্বরদী কালচারাল সেন্টারের শিল্পীরা ইসলামী সংগীত ও হাস্যরসাত্মক নাটিকা পরিবেশন করেন। অনুষ্ঠানে বিপুলসংখ্যক নারী-পুরুষ দর্শক উপস্থিত ছিলেন। দর্শকরা এ ব্যতিক্রমধর্মী ইসলামী সাংস্কৃতিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com