1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
অক্টোবরের মধ্যে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর চালু হবে ‘মাদক সেবনে বাধা’ দেয়ায় হত্যা করা হয়: আরপিএমপি কমিশনার প্রথমবারের মতো টেস্ট র‍্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ ইবিতে সিসিআরটিবি’র ক্যান্সার সচেতনতায় অ্যান্টিক্যান্সার ফল বিতরণ কর্মসূচি বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি, দেওয়া হলো গার্ড অব অনার মাদক সেবনে বাধা দেওয়ায় প্রথমে শিক্ষককে, পরে বাকি ৩ জনকে হত্যা: পুলিশ ভারতীয় বার কাউন্সিল চেয়ারম্যানের বিরুদ্ধে ১৫০ কোটির দুর্নীতির অভিযোগ, পদত্যাগ দাবি জোর-পূর্বক অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করাকে কেন্দ্র করে শিবচরে দু-গ্রুপের সংঘর্ষ। নিউইয়র্ক-সিডনিতে ফ্লাইট চালুর পরিকল্পনা, বিমান খাতে বড় উদ্যোগ কাঠালিয়ায় ব্যবসায়ী ও দুই ছেলেকে কুপিয়ে আহতের ঘটনায় শাস্তির দাবিতে মানববন্ধন

বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায়

Desk report
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান বিভিন্ন সময় বেগম জিয়ার আপসহীন মনোভাব, রাজনৈতিক প্রজ্ঞা এবং তার জীবনের নানা ত্যাগ ও বেদনাময় স্মৃতির কথা তুলে ধরেছেন। এবার তার উদারতা নিয়ে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন।

সোমবার দিবাগত রাত ১২টার দিকে বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি আগেঘন পোস্ট দেন এই সাংবাদিক। সেখানে তিনি লিখেছেন, বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায়।

বেগম জিয়ার স্মৃতিচারণ করে মারুফ কামাল খান লিখেছেন, সকলকে আজ একটা তথ্য দিই। বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হিসেবে মাত্র এক টাকা বেতন বা রেমুনারেশন নিতেন। মাইনের পুরো টাকাটাই তিনি দিয়ে দিতেন এতিমখানায়। স্বৈরাচার-বিরোধী আন্দোলনের নিরাপোস নেত্রী বেগম খালেদা জিয়া ‘৯০-এর ছাত্র-গণঅভ্যুত্থানে এরশাদের পতনের পর ‘৯১-এর জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী হন।

তিনি লেখেন, তিনি বাংলাদেশের প্রথম এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী ছিলেন। ওই সময়ে তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার প্রাপ্য বেতন থেকে মাত্র এক টাকা নিয়ে বাকিটা এতিমখানায় দিয়ে দিতেন।

তিনি আরও লেখেন, পরে তিনি আবার প্রধানমন্ত্রী হন এবং দু’দফায় বিরোধী দলীয় নেত্রীর দায়িত্ব পালন করেন। সে সময়গুলোতেও তিনি যে বেতন পেতেন, তার একটা বড় অংশ চ্যারিটিতে খরচ করতেন। দুঃস্থ, দরিদ্র ও এতিমদের সাহায্য করতেন। চিকিৎসা করাতেন। দরিদ্র পরিবারের অনেক মেধাবী সন্তানের লেখাপড়ার খরচ বহন করতেন। তবে তিনি চাইতেন না এসব প্রচার হোক।

মারুফ কামাল লেখেন, ছোট্ট একটা উদাহরণ দিই। ২০০১ সালে ম্যাডাম জিয়া প্রধানমন্ত্রী থাকার সময় একটি ছেলে এসএসসিতে ফার্স্ট স্ট্যান্ড করে। প্রধানমন্ত্রী জানতে পারেন ছেলেটি অতিশয় দরিদ্র পরিবারের। তাদের পক্ষে লেখাপড়া চালিয়ে যাওয়া সম্ভব নয়। আর্থিক সঙ্গতিহীন সেই ছেলেটির লেখাপড়ার সব ব্যয়ভার গ্রহণ করেন বেগম খালেদা জিয়া। ছেলেটি কৃতিত্বের সঙ্গে উচ্চশিক্ষা অর্জনের পর বিসিএস পরীক্ষায়ও উত্তীর্ণ হয়। বর্তমানে সে সরকারের একজন যুগ্মসচিব।

 

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com