মাদারীপুরের শিবচরে বহেরাতলা ইউনিয়নে অন্যের জমি দখল করে রান্নাঘর তৈরি করার সময় (ভুক্তভোগী) জমির মালিক নিষেধ করতে গেলে অপর পক্ষ্য আক্কাস আলী মাদবর-সহ তার লোকজন ক্ষিপ্ত হয়ে ভুক্তভোগীদের উপর অতর্কিত হামলা চালায় এতে সিঙ্গাপুর প্রবাসীসহ ৪ জন গুরুতর আহত হয়।সে-সময় হামলাকারীরা দেশিও অস্ত্র প্রদর্শন করে এবং তা-দিয়ে ভুক্তভোগী সিঙ্গাপুর প্রবাসী সোহাগ মাদবর ও তার বড় ভাই সোনা মিয়া মাদবরের উপর আঘাত করে বলে অভিযোগ উঠেছ। এতে সোহাগ মাদবর ও তার বড় ভাই সোনা মিয়া মাদবরসহ ৪ জন গুরুতর আহত হয়। তাদের মধ্যে সোহাগ মাদবরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সংঘাত চলাকালীন সময়ে আক্কাস আলী মাদবরও জখম হন।
গুরুতর আহত সোহাগ মাদবর শিবচর উপজেলার ভেন্নাতলা দক্ষিণ কান্দি গ্রামের মৃত বাদশা মাদবরের ছেলে।
সোহাগ মাদবর ও তার ভাইয়ের চিৎকার শুনে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করতে আসলে হামলাকারীরা নারীসহ পরিবারের সকলের উপর আক্রমণ করে বসে।এতে সোনা মিয়া মাদবরের স্ত্রীও আঘাত প্রাপ্ত হন।
পরে স্থানীয়দের সহায়তায় সোহাগ মাদবর-সহ সকল আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ ব্যাপারে দুই পক্ষ্যই শিবচার থানায় অভিযোগ দায়ের করেছে।