1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

ঈশ্বরদীতে ফুটপাত দখলমুক্ত করতে ইউএনও’র অভিযান, জরিমানা ২০ হাজার টাকা

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৫ বার পড়া হয়েছে
 ঈশ্বরদী পৌর শহরে ফুটপাত দখলমুক্ত ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দিয়ে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে পৌর শহরের চাঁদ আলীর মোড় থেকে বাজারের এক নম্বর গেট পর্যন্ত সড়কের দুই পাশে এ অভিযান পরিচালিত হয়।জনসাধারণের নির্বিঘ্ন চলাচল ও যানজট নিরসনে ফুটপাত এবং সড়কের অংশ দখলমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থান নেয়।
অভিযানে নেতৃত্ব দেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. আরিফুর রহমান। এ সময় থানা পুলিশ ও র‍্যাব সদস্যরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।
জানা গেছে, শহরের চাঁদ আলীর মোড় থেকে রেলগেট পর্যন্ত বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে দোকানের মালামাল রেখে ব্যবসা পরিচালনা করে আসছিলেন কিছু অসাধু ব্যবসায়ী। ফলে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি ও নিয়মিত যানজটের সৃষ্টি হচ্ছিল। এছাড়া কয়েকটি ফলের দোকানে মূল্য তালিকা না রাখা, ভাউচার প্রদর্শন না করা এবং অতিরিক্ত দাম চাওয়ার অভিযোগও পাওয়া যায়।
অভিযানকালে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকা ও অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগে দুটি ফলের দোকানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। মোট চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে পৌর শহরের আমবাগান এলাকায় মশকনিধন কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও।
ইউএনও মো. আরিফুর রহমান বলেন, ফুটপাত দখল করে অবাধে ব্যবসা পরিচালনার কারণে সাধারণ মানুষের চলাচল ও যানবাহন চলাচলে মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছিল। জনস্বার্থে এসব অনিয়ম বন্ধে প্রশাসন কাজ করছে। দ্রব্যমূল্যের অতিরিক্ত দাম ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহুরুল ইসলাম, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. নান্নু রহমান, পৌরসভার খাদ্য পরিদর্শক মো. আবুল কায়সার সুজা প্রমুখ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com