1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে
ঈশ্বরদীতে অভিযান চালিয়ে পরিত্যক্ত একটি ময়লার স্তূপ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার পাকশী বাজার জামে মসজিদের পূর্ব পাশের একটি ঝোপের ভেতরে ময়লার স্তূপ থেকে বস্তাবন্দি অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, আসন্ন ঈদকে সামনে রেখে একটি সংঘবদ্ধ চক্র নির্দিষ্ট এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র বহন করে চলাচল করছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে পাকশি এলাকায় অভিযান পরিচালনা করে পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা। অভিযানের একপর্যায়ে পাকশী বাজার জামে মসজিদের পূর্ব পাশে একটি পরিত্যক্ত ঝোপের ময়লার স্তূপে তল্লাশি চালানো হয়।
এ সময় লাল ও হলুদ রঙের প্লাস্টিকের একটি বস্তার ভেতর থেকে দুটি ওয়ান শুটার গান ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, এলাকায় কোনো অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্র নিয়ে প্রবেশ করেছিল একটি চক্র। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রগুলো ঝোপের ভেতর ফেলে পালিয়ে যায়।
এ বিষয়ে পাকশি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মনিরুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। খবর পেয়ে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত থাকবে।”
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় নিয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com