1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

ঈশ্বরদীতে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লিচুর সোনালী মুকুল

মোঃ আব্দুল কুদ্দুস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

শীতের বিদায়ের সাথে সাথে প্রকৃতিতে বইতে শুরু করেছে বসন্তের হাওয়া। সবুজ সবুজ পাতা ছেয়ে ঈশ্বরদীর সর্বত্র পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিয়ে ফুটে উঠেছে লিচুর সোনালী মুকুল। এরই মধ্যে ভালো ফলনের আশায় লিচু চাষিরা গাছে পরিচর্যায় ব্যস্ত হয়ে উঠেছেন। উপজেলার বিভিন্ন ইউনিয়নের গাছে এবার বেশি লিচুর মুকুল দেখা যাচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা আশাবাদী। গত বছরের তুলনায় এবার গাছে বেশি মুকুল এসেছে বলে জানিয়েছেন স্থানীয় চাষিরা। ইতোমধ্যে অনেকে গাছে প্রয়োজনীয় সার প্রয়োগ ও কীটনাশক ব্যবহার শুরু করেছেন। নামের ক্ষেত্রে এসব গাছে গাছে উঁকিঝুঁকি লিচুর মুকুলে ভরে উঠেছে। কৃষি অফিসের তথ্যমতে বর্তমানে উপজেলার বিভিন্ন ইউনিয়নে প্রায় ৩,০০০ হেক্টরের বেশি জমিতে লিচুর চাষ রয়েছে। আবহাওয়ার অনুকূলে থাকলে ভালো ফলন পাওয়া যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। গাছের গোড়ায় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, সময়মতো সেচ দেওয়া এবং রোগবালাই দমনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা। তারা জানান, প্রতি বছরই লিচু গাছে মুকুল আসার আগে ও পরে রোগবালাই ও পোকার আক্রমণ দেখা দেয়। এ বিষয়ে কৃষকদের সচেতন থাকতে বলা হয়েছে। উপজেলা কৃষি অফিস জানায়, গত বছরের তুলনায় এ বছর লিচুর ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুকূল আবহাওয়া থাকলে কৃষকরা ভালো দাম পাবেন বলে আশা করা হচ্ছে। ধারণা করা হচ্ছে ঈশ্বরদীতে এবার প্রায় ৫ থেকে ৭ কোটি টাকার লিচু কেনাবেচা হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com