1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

উত্তরার বিমান দুর্ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন -রকিবুল করিম পাপ্পু

Md Jake Ullah
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু প্রাণহানি ও আহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন, জাতীয়তাবাদী দল (বিএনপি) রায়গঞ্জ -তাড়াশ উপজেলার আগামি দিনের মনোনয়ন প্রত্যাশী রকিবুল করিম পাপ্পু।

সোমবার সন্ধ্যারাতে সাংবাদিকদের ফোনের মাধ্যমে বলেন, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলস্টোন স্কুলের অনেক শিক্ষার্থী নিহত এবং দেড় শতাধিক আহত হয়েছেন। এই ঘটনায় আমি/আমরা গভীরভাবে শোকাহত ও বেদনাভারাক্রান্ত। সারা জাতি আজ শোক ও স্তব্ধতার আবহে নিমজ্জিত। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমরা হারিয়ে ফেলেছি। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ নিহতদের শাহাদাতের মর্যাদা এবং জান্নাতুল ফিরদৌস নসিব করুন। সেই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের শক্তি দান করুন।
রকিবুল করিম পাপ্পু আরো বলেন, বিমান দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করছি এবং গুরুতর দগ্ধ ও মুমূর্ষু অবস্থায় যারা হাসপাতালে চিকিৎসাধীন, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। একই সঙ্গে এই মর্মান্তিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com