1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় লস্কর ফিলিং স্টেশনে অনিয়ম ও হামলার অভিযোগ, তদন্তের দাবি কলাপাড়া হাসপাতালে বিদ্যুৎ না থাকলে মোমবাতি রোগীদের একমাত্র ভরসা বাংলাদেশে নতুন ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী, শিগগিরই দায়িত্ব গ্রহণ নেত্রকোনায় ৯৪০ পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারি আটক ফরিদপুরের চরভদ্রাসনে জেলেদের বড়শিতে ধরা পড়ল কুমির মেলান্দহে কালবৈশাখী ঝড়ে ঘরের উপর গাছ পড়ে মা ও ২ মেয়ের মৃত্যু ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবককে গণপিটুনি মসজিদের ইমামের কাছে যুবদলের দুই নেতার লাখ টাকা চাঁদা দাবি আওয়ামী ভূত এখন অন্য একটি দলের কাঁধে চেপেছে: তারেক রহমান সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদককে জড়িয়ে অপপ্রচারের বিরুদ্ধে পাইকগাছায় হিন্দু সম্প্রদায়ের সংবাদ সম্মেলন

মোঃ আনোয়ারুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০২৪
  • ৩৪২ বার পড়া হয়েছে

খুলনার পাইকগাছা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদকে হিন্দু সম্প্রদায়কে প্রতিপক্ষ বানাতে একটি চক্র অপপ্রচারে লিপ্ত। হিন্দু সম্প্রদায়ের বাড়ীতে ভাংচুর, লুপট ঘটনা দেখিয়ে সম্পাদক এসএম এনামুল হকের বিরুদ্ধে আনীত অপপ্রচারের বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলার খালিয়ারচক গ্রামের পতিরাম মন্ডলের ছেলে শিবপদ মন্ডল এ সংবাদ সম্মেলন করেন।

শিবপদ এর ব্যবসা প্রতিষ্ঠান সততা ফিস কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, এসএম এনামুল হক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক। তিনি আমাদের ইউনিয়নের বার বার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান। গত ৫ই মে সরকারের পট পরিবর্তনের পর আমার বাড়ীতে একদল উচ্ছৃঙ্খল যুবক ভাংচুর ও তান্ডব চালায়। তারা বহিরাগত হওয়ায় কাউকে সনাক্ত করতে পারিনি। এনামুল চেয়ারম্যান থাকাকালীন সময় থেকে আজও পর্যন্ত আমাদের হিন্দু সম্প্রদায়কে আশ্রায় দিয়ে রাখছেন।

ভাংগা ভাংচুরকালে আমরা সাবেক চেয়ারম্যান এনামুলের সাহায্য সহযোগিতা পেতে তার সাথে যোগাযোগ করলে জানতে পারি তিনি পৌর সদরে প্রশাসনের সাথে মতবিনিময়ে রয়েছে। আমি বিশ্বাস করি রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন ও আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের কাছ থেকে দুরে সরিয়ে রাখার জন্য তার প্রতিপক্ষরা এ অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি ও আমার পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এ অপতৎপরতা বন্ধ করা না হলে আমরা সংখ্যালঘু সম্প্রদায় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আবারও কর্মসুচী পালণ করতে বাধ্য হবো। এনামুল আমাদের শেষ আশ্রায়স্থল। এখানে কোন প্রকার আঘাত করা হলে আমরা তা মেনে নেবোনা। এসময় উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবার।

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com