1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরের নগরকান্দায় ৩৫০ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২, পিকআপ জব্দ উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত জুবাইদা রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর: নবাবগঞ্জে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরের ইসলামপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মন্ডল এর দাফন সম্পন্ন, জানাজা নামাজে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল এডিপির টেন্ডারে জালিয়াতির অভিযোগ জিয়ানগরে কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ, কার্যক্রম স্থগিত বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের শ্রীপুর পৌর শাখার আহবায়ক কমিটি গঠন- বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী বাঁশ দিয়ে গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষিকার মৃত্যু

উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ রেজাউল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কুড়িগ্রামের উলিপুর উপজেলায় অরণ্য ও সহযোগী সংগঠনের উদ্যোগে তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিল বামনাছড়া ইসলামিক গ্রাম রক্ষক সমিতি, তবকপুর।

শনিবার (২০ জুন) আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। “একটি গাছ লাগাই, স্বাস্থ্য ও পরিবেশ বাঁচাই” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তালের গাছের পরিবেশগত ও অর্থনৈতিক উপকারিতার ওপর।

আয়োজকরা জানান, তালের গাছ দীর্ঘজীবী ও পরিবেশবান্ধব বৃক্ষ। এটি বজ্রপাতের ঝুঁকি কমাতে সহায়ক হিসেবে স্থানীয়ভাবে পরিচিত, মাটির ক্ষয়রোধে ভূমিকা রাখে, বিভিন্ন পাখির আবাস তৈরি করে এবং গ্রামীণ জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়ক। পাশাপাশি তাল ফল, পাতা ও কাঠ গ্রামীণ অর্থনীতিতেও অবদান রাখে। বর্তমানে জলবায়ু পরিবর্তন ও বৃক্ষহ্রাসের প্রেক্ষাপটে তালের গাছ রোপণকে একটি সময়োপযোগী উদ্যোগ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক। তিনি বলেন, পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সামাজিকভাবে বৃক্ষরোপণ আন্দোলন গড়ে তোলা প্রয়োজন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক মতলেবুর রহমান মঞ্জু এবং তবকপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুরুজ্জামান সরকার এবং সঞ্চালনা করেন অরণ্যের উপদেষ্টা নুর আমিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অরণ্য উলিপুর উপজেলা কমিটির সভাপতি নুরুন্নবী আজাদ, শামসুল আলম সবুজ, তবকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম রাজাসহ সংগঠনের কুড়িগ্রাম জেলা ও উপজেলা পর্যায়ের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও বৃহৎ পরিসরে তালের চারা রোপণ ও পরিচর্যার মাধ্যমে এলাকায় সবুজায়ন কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com