1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলে ইয়াবা ২ লক্ষাধিক টাকা ও পাসপোর্টসহ মাদক কারবারি আটক কাঠালিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ৫৯০ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করলেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল বগুড়ার শাজাহানপুরে চালু হচ্ছে আধুনিক বিনোদন কেন্দ্র ‘নর্দান স্প্রিং অ্যামিউজমেন্ট পার্ক’ ‎দারিদ্র্য জয় করে ঢাবিতে চান্স, সোনালী খাতুনকে সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান গাজীপুরে তীব্র জ্বালানি সংকট: পেট্রোল–অকটেন বিক্রি বন্ধ, চরম ভোগান্তিতে বাইকাররা পাসপোর্ট অফিস দালালমুক্ত করতে চাঁদপুরে অভিবাসন সমন্বয় কমিটির সভা ঝিনাইদহে বাসে আগুন ও পাম্প ভাঙচুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা গ্রেপ্তার নওগাঁ-২,আসনের সাংসদ এনামুল হক অসুস্থ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি মহান স্বাধীনতা ও বিজয় দিবসের প্রস্তুতি সভা

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা

মুশতাক আহমেদ,  
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)-এ ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে ভাষা শহীদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করেছে পবিপ্রবি সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস)।
রাত ১২টা ১ মিনিটে উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শ্রদ্ধা নিবেদনের পর সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ শহীদ মিনারের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী ও সাধারণ সদস্যবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণের পর ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ বলেন,
“বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার মূল ভিত্তি। অকুতোভয় ভাষাসৈনিকদের আত্মত্যাগের বিনিময়েই আমরা মাতৃভাষা পেয়েছি। সাংবাদিক সমাজ সবসময় সত্য ও ন্যায়ের পথে থেকে তাঁদের আদর্শ সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।”
উল্লেখ্য, সাংবাদিক সমিতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, ছাত্র সংগঠন এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com