1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী খামেনির জানাজায় যোগ দিতে ইরান যাচ্ছেন শাহবাজ শরিফ

‎দারিদ্র্য জয় করে ঢাবিতে চান্স, সোনালী খাতুনকে সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

‎মোঃ আব্দুল মান্নান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পড়া হয়েছে
‎কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের অদম্য মেধাবী ছাত্রী সোনালী খাতুন ২০২৫–২৬ শিক্ষাবর্ষে প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন।
‎অতিদরিদ্র পরিবারের সন্তান সোনালী খাতুন দারিদ্র্যের কঠিন বাস্তবতাকে জয় করেই এই সাফল্য অর্জন করেছেন। তার বাবা মোঃ রবিউল ইসলাম পেশায় একজন রিকশাচালক। সীমিত আয়ের কারণে মেয়ের বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি জোগাড় করা তার পক্ষে প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।
‎এমন পরিস্থিতিতে বিষয়টি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন Youth Development Forum (YDF)-এর নজরে আসে। সংগঠনটি তাদের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সোনালী খাতুনের পাশে দাঁড়ায়।
‎পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে সোনালী খাতুনকে ফুলেল শুভেচ্ছা, অভিনন্দন ক্রেস্ট প্রদান এবং ভর্তি ফি বাবদ এককালীন মেধাবৃত্তি প্রদান করা হয়।
‎এ সময় উপস্থিত ছিলেন ইয়ুথ ডেভেলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল এবং কুষ্টিয়া জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ইমরান হোসেনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
‎সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সমাজের মেধাবী কিন্তু অসচ্ছল শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। সোনালী খাতুনের মতো শিক্ষার্থীরা প্রতিকূলতার মাঝেও কঠোর পরিশ্রম ও মেধার মাধ্যমে যে সাফল্য অর্জন করেছে, তা সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক।
‎এদিকে সোনালী খাতুনের এমন সাফল্যে স্থানীয় এলাকাবাসী আনন্দ প্রকাশ করেছেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com