1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মহান স্বাধীনতা ও বিজয় দিবসের প্রস্তুতি সভা লালমোহনে ভ্রাম্যমান আদালতের অভিযান ১০ হাজার টাকা জরিমানা লালমোহনে তরমুজ চাষিদের থেকে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বাগাতিপাড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন টানা ১৭ দিনের ছুটি পাচ্ছে পবিপ্রবির শিক্ষার্থীরা পেঁয়াজের অধিক ফলনেও কৃষকের লাভ নেই উৎপাদন খরচই উঠছে না ঝিনাইদহে বরগুনা পরীরখাল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে টয়লেটের ময়লা ফেলার অভিযোগ ইরানের মিসাইল হামলায় সখীপুরের সৌদি প্রবাসীর মৃত্যু ‎গৌরনদীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

এক যুবককে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে হত্যা

মোঃএমরুল ইসলাম,উপজেলা প্রতিনিধি,মনোহরদী,নরসিংদী।
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৬ বার পড়া হয়েছে
নরসিংদী শহরের বানিয়াছলে আল-আমিন(৩৩) নামে এক যুবককে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দূর্বিত্তরা। রবিবার(৩রা ডিসেম্বর) দিবাগত রাতে শহরের বানিয়াছল বিলপাড় এলাকায় রাস্তার মধ্যে এ ঘটনা ঘটে।
নিহত আল-আমিন নরসিংদী সদরের ইবরাহীম মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়,  রাতে শহরের বানিয়াছল বিলপাড়ের রাস্তা দিয়ে বাড়ীতে যাচ্ছিল আল-আমিন। তখন কিছু লোক দেশীয় অস্ত্রশস্ত্র চাপাতি, ছুরি নিয়ে আল-আমিনকে সামনে পেয়ে এলোপাথাড়ি মারধর ও কুপাতে শুরু করে। চাপাতি ও ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় তার শরীর।
এ সময় তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হলে দূর্বিত্তরা পালিয়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক  মৃত  বলে ঘোষণা করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে আনা হয়েছে। নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে সবকিছু বলা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com