1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

এসএসসি ফলাফলে অপর্ণাচরণ স্কুল এন্ড কলেজের অভূতপূর্ব সাফল্য

সুমন মজুমদার, চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

এবারের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত অপর্ণাচরণ স্কুল এন্ড কলেজ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। এ বিদ্যালয় থেকে ৫০৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। তার মধ্যে কৃতকার্য হয়েছে ৪৬১ জন। এর মধ্যে ১২২ জন শিক্ষার্থী  জিপিএ ৫ পেয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত বিদ্যালয়গুলোর মধ্যে সেরা প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রেখেছে। এ জন্য ঐতিহ্যবাহী অপর্ণাচরণ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু তালেব, সহকারী প্রধান শিক্ষক গোলাম হক্কানিসহ শিক্ষক-অভিভাবক ও প্রতিষ্ঠানের কর্মচারীবৃন্দ কৃতকার্য ও জিপিএ- ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন। উল্লেখ্য ১৯২৭ সালে এ বিদ্যালয় প্রতিষ্ঠা লাভ করে। এ বিদ্যালয়ের নামকরণ করা হয় মূলত বিদ্যোৎসাহী ও শিক্ষানুরাগী বাবু রায়বাহাদুর অপর্ণাচরণ দে’র নামানুসারে। ১৯৩২ সালে বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদার এ প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহন করে আত্মাহুতি দেন। ২০১৩ সালে প্রতিষ্ঠানটি কলেজে উন্নীত হয়। ২০২৭ সালের জানুয়ারি মাসে প্রতিষ্ঠানটি শতবর্ষ উদযাপন করবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com