1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

এসএসসি-সমমানে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী

মোঃ হামিদ
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮২ হাজার ১২৯ শিক্ষার্থী।জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৯৮ হাজার ৭৭৬ জন। ছাত্র ৮৩ হাজার ৩৫৩ জন।

এবারের এসএসসি-সমমান পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশ করা হয়েছে। এসএসসি-সমমান পরীক্ষায় গড় পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪।

আজ সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের তথ্য তুলে দেওয়া হয়। সেখানেই তিনি ফলাফল প্রকাশ কার্যক্রম উদ্বোধন করেন।

পূর্বঘোষণা অনুযায়ী, বেলা ১১টায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ফলাফল প্রকাশ করা হয়। অনলাইনেও ফলাফল প্রকাশিত হয়েছে। এ ছাড়া এসএমএসের মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যাচ্ছে।

গত ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছিল এসএসসি ও সমমানের পরীক্ষা। লিখিত পরীক্ষা শেষ হয় গত ১২ মার্চ। ব্যবহারিক পরীক্ষা ১৩ থেকে ২০ মার্চের মধ্যে অনুষ্ঠিত হয়।

১১টি শিক্ষা বোর্ডের অধীন এ বছর ২০ লাখ ২৪ হাজার ১৯২ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন পরীক্ষার্থী ১৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষার্থী ২ লাখ ৪২ হাজার ৩১৪ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিয়েছিল ১ লাখ ২৬ হাজার ৩৭৩ জন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com