1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রাঁর হোটেলের কাছে বোমা বিস্ফোরণ বান্দরবানে পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা, নাফাখুমে আটকা ৮৭ জন সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত আমাদের দেশে উৎপাদিত ওষুধ উচ্চমানের : স্বাস্থ্যমন্ত্রী খামেনির শোকযাত্রায় দেখা মিলেছে ‘নিহত’ ঘোষণা করা সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদকে! এনসিপির সমাবেশে হামলায় প্রশাসন জড়িত, অভিযোগ জামায়াতের এনসিপির জনসভায় হামলা রাজনীতির জন্য একটি কালো অধ্যায়: ইশরাক হোসেন বেগম খালেদা জিয়া বেতনের টাকা দিয়ে দিতেন এতিমখানায় ফুলবাড়ীতে থাউজেন্ড হসপিটাল এর ৩ য় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত ২০২৭ সালের গ্লোবাল গেটওয়ে ফোরামে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ

ঐতিহ্যবাহী দুমকি প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ সজিব সরদার
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পড়া হয়েছে

‎পটুয়াখালী মাল্টিমিডিয়া প্রতিনিধিঃ সাবেক তিন বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ঐতিহ্যবাহী দুমকি প্রেসক্লাবের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার রাত ৮টায় দুমকি প্রেসক্লাব মিলনায়তনে

‎প্রেসক্লাব সভাপতি মো: আবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি মোঃ খলিলুর রহমান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাইফুল আলম মৃধা,সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদুল হক হাওলাদার ,উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন,জামায়াতে ইসলামী দুমকি উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাও:আবুল খায়ের, গনঅধিকার পরিষদের দুমকি উপজেলা সদস্য সচিব  ও সাংবাদিক নাসির উদ্দিন জুয়েল, এনসিপির পটুয়াখালী জেলা সদস্য সাংবাদিক আল ফাহাদ।


এছাড়াও সংক্ষিপ্ত আলোচনায় বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি মো: এবাদুল হক,যুগ্ম- সাধারন সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদার, অর্থ সম্পাদক জাহিদুল ইসলাম,সিনিয়র সাংবাদিক আবদুল কুদ্দুস প্রমুখ।


পরে বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোঃ আবু জাফর। এ সময় দুমকি প্রেসক্লাবের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com