1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নিশ্চিত হলো বিশ্বকাপের শেষ ষোলো, জার্মানিসহ একাধিক জায়ান্টের বিদায় ‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব পাকিস্তানে বিদেশি ২ নারী ধর্ষণ, গ্রেপ্তার উপপ্রধানমন্ত্রীর আত্মীয়সহ ৪ কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

কক্সবাজারের উখিয়া ইনানী জেটিঘাটে মিয়ানমারের পাঁচজন সদস্যের প্রতিনিধি দল

মোহাম্মদ নুরুল আমিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

আরাকান আর্মির আক্রমণের মুখে প্রাণ ভয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যসহ (বিজেপি) ৩৩০ জন নাগরিককে ১২ দিন পর ফেরত নিতে মিয়ানমার সরকারের পাঁচজন সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের উখিয়া ইনানী নৌ- বাহিনীর যেটি ঘাটে পৌঁছেছে। বৃহস্পতিবার (১৫ই ফেব্রুয়ারি) সকাল ৯ঃ৫০ মিনিটে স্পিডবোর্ডযোগে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর পুলিশ কর্নেল মিউথুরা নাঙয়ের নেতৃত্বে পাঁচজন সদস্য বিশিষ্ট বিজেপি প্রতিনিধি দল কক্সবাজারের ইনানী নৌ বাহিনীর জেটিঘাটে এসে পৌঁছেছে। বিষয়টি নিশ্চিত করেন বিজিবি গণসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম। তিনি জানান ৯ঃ৫০ মিনিটে স্পিডযোগে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর পুলিশ কর্নেল মিউথুরা নাঙয়ের নেতৃত্বে পাঁচজন সদস্যের বিশিষ্ট বিজিপি প্রতিনিধি দল কক্সবাজারের ইনানী জেটিঘাটে এসে পৌঁছেছে।

এখানে দু’দেশের মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হবে তারপর স্বাস্থ্যপত্র দিয়ে তাদের জাহাজে তোলা হবে। হস্তানান্তর প্রক্রিয়া শেষে কোস্টগার্ড তাদের নিয়ে গভীর সমুদ্রে জাহাজের উদ্দেশ্যে রওনা হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়ে,বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী ও কক্সবাজারের কমান্ডার মোর্শেদ আলম জেলা প্রশাসকসহ অন্যান্য বাহিনীর কর্মকর্তারা। মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি জটিল রূপ নিয়েছে, সরকার বাহিনীর সঙ্গে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘাতিক রূপ নিয়েছে। এর আগে রাখাইন প্রদেশে বিদ্রোহী দল আরাকান আর্মির হামলায় মিয়ানমারের সরকারি সীমান্তরক্ষী বাহিনীর কয়েকশো সদস্য প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন। এই সংঘর্ষে গোলা এসে পড়ে বাংলাদেশে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন বেশ কয়েকজন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com