1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনাম :
কুয়েতে অবৈধভাবে নারী গৃহকর্মী পাঠাচ্ছে দালাল চক্র, দূতাবাসের সতর্কতা নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন, শিক্ষকদের শিক্ষামন্ত্রী মানব ইতিহাসের সর্ববৃহৎ জানাজার প্রস্তুতি নিচ্ছে ইরান, অংশ নেবে প্রায় সাড়ে ৩ কোটি মানুষ পিরোজপুরে নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন: বছরব্যাপী নানা আয়োজনের ঘোষণা গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েন; নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রত্যাশা আত্রাইয়ে কমিউনিটি ক্লিনিকে শিশু ধর্ষণ: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ অভিযুক্ত গ্রেফতার, এলাকায় বিক্ষোভ ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে বদলি জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত আদমদীঘিতে সংস্কার ও উন্নয়নের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উপজেলার চিত্র জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় জামায়াতের উদ্বেগ পায়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসায় দুদকের অনুসন্ধান টিম : বেশ কিছু নথিপত্র জব্দ

মোহাম্মদ নুরুল আমিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে
দুদকের অনুসন্ধান টিম হাজির হয়েছে কক্সবাজার ইসলামিয়া  মহিলা কামিল মাদ্রাসায়। ১২ই ফেব্রুয়ারি সকালে দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মোঃ হুমায়ুন কবিরের নেতৃত্বে দুর্দক টিম যায়। এ সময় দুদক টিম  মাদ্রাসার বিভিন্ন কাগজপত্র দেখে এবং কিছু প্রয়োজনীয় নথিপত্র সাথে নিয়ে যায়।
তবে কি বিষয়ে অভিযোগ বা তদন্ত না বললেও দুদকের উপপরিচালক হুমায়ুন কবির বলেন , লিখিত অভিযোগের প্রেক্ষিতে অনুসন্ধান করা হচ্ছে তদন্তের স্বার্থে এখন কিছু বলা যাচ্ছে না। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক   কক্সবাজার ইসলামিয়া মহিলা কামিল মাদ্রাসার বেশ কয়েকজন শিক্ষক জানান (১২ই ফেব্রুয়ারি) দুদকের টিম মাদ্রাসায় আস,  এ বিষয়ে মাদ্রাসায় আমাদের পর্যায়ে কেউ তেমন কিছু জানতো না ।  তাই সবাই ভয় পেয়েছিল তবে যারা দীর্ঘদিন এই মাদ্রাসাকে পুঁজি করে টাকা নামে বেনামে আত্মাসাৎ  করেছে তাদের অনেকের ঘুম হারাম হয়ে গেছে। দুদক টিম কিছুক্ষণ মাদ্রাসায় ছিল একজন শিক্ষক বলেন তারা আমাদের কাউকে কিছু জিজ্ঞেস করেননি তবে যাওয়ার সময় বেশ কিছু নথিপত্র নিয়ে যেতে দেখেছি। এ ব্যাপারে মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ বলেন শুনেছি মাদ্রাসায় দুদকের টিম অনুসন্ধানে গিয়েছে।  শুনে কবর নিয়ে জানতে পারলাম মাদ্রাসার বর্তমান এক সহকারি আবু ফয়েজের চাকরির বিভিন্ন বিষয় সহ আরো বেশ অনিয়ম সম্পর্কে তারা জানতে চেয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com