1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ঈশ্বরদীতে উপজেলা মানবিক সহায়তা কমিটির সভা অনুষ্ঠিত কলমাকান্দায় পুরনো ঐতিহ্যবাহী চেংগ্নী মেলা ঘিরে চলছে নানা উৎসবের আয়োজন কুড়িগ্রামে স্কুলছাত্রীকে ৪ দিন আটকে রেখে ধর্ষণ, যুবক গ্রেপ্তার সোনাতলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের জামায়াতের মানবিক সহায়তা প্রদান নেত্রকোণায় জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রৌমারী-চিলমারী রুটে টানা সাড়ে তিন মাস ফেরি বন্ধ, চরম ভোগান্তি খুলনায় “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ট্রাইব্যুনালে হুমায়ুন কবিরের জামিন নামঞ্জুর, স্বাস্থ্য প্রতিবেদন ৩০ মার্চের মধ্যে জমার নির্দেশ ময়মনসিংহের ভালুকায় বাকপ্রতিবন্ধি গৃহবধু কে যৌতুকের জন্য পাশবিক নির্যাতন কুড়িগ্রামে দূর্গারাম ক্যানেলের ওপর ঝুঁকিপূর্ণ সেতু: প্রতিদিনই মৃত্যুঝুঁকি নিয়ে চলাচল, জনদুর্ভোগ চরমে

কমলনগরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৪৯১ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের কমলনগরে পিছন থেকে দু’হাত বাঁধা ও গেঞ্জি দিয়ে মুখ ঢাকা অবস্থায় জাহিদুল ইসলাম শিমুল(২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার চরফলকন ইউনিয়নের তার নিজ বাড়ির পাশের একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। শিমুল ওই ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে মোতাসিন বাঘার ছেলে।
শিমুলের ভাই মনছুর বলেন, সকালে স্থানীয়রা গাছের সঙ্গে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদের খবর দেন। পরে পুলিশকে জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, আমি অন্য জায়গায় ছিলাম। খবর পেয়ে এসে দেখি শিমুলের মরদেহ গাছের সঙ্গে ঝুলে আছে। তবে তার হাঁটু ভাঁজ করা পা মাটির সঙ্গে লেগে ছিল। তার দুই হাত ছিল পেছন থেকে বাঁধা ও গেঞ্জি দিয়ে মুখ ডাকা। হাত বাঁধা অবস্থায় সে কীভাবে গলায় ফাঁস দিতে পারে? এটি আত্মহত্যা নয়, কেউ তাকে হত্যা করে ঝুলিয়ে রাখতে পারে।
শিমুলের বাবা মোতাসিন বাঘা বলেন, ভোরে সেহরি খেয়ে শিমুল ফজরের নামাজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় সে আমাদের ঘরের দরজা লাগিয়ে দিতে বলে। আমার ছেলেকে হত্যা করা হয়েছে।আমি এর সঠিক তদন্ত ও বিচার চাই।
কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই)বিপ্লব কুমার সিংহ বলেন,শিমুলের পা মাটিতে লাগানো এবং দুই হাত পিছন থেকে বাঁধা অবস্থায় পেয়েছি। গলায় আঘাতের চিহ্ন রয়েছে।ধারণা করা হচ্ছে তাকে কেউ হত্যা করে ঝুলিয়ে রেখেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে সঠিকভাবে বলা যাবে। (সূত্র;দৈনিক বাংলাদেশ বুলেটিন)
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com