1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭ সুন্দরবনে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার: ৫ সহোদর গ্রেপ্তার অবহেলা-দুর্নীতি হলে বদলিতে বিশ্বাসী নয়, চাকরিচ্যুতি: স্বাস্থ্যমন্ত্রী তারেক রহমানকে ১০ বছর সময় দিতে হবে, কোনো কথা চলবে না: জুলাইযোদ্ধা মাকে স্মরণ করে প্রধানমন্ত্রী বললেন ‘বিচারের নামে অবিচার নয়’: প্রধানমন্ত্রী শাওন-মাহির বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ পিতৃপরিচয়হীন ও প্রান্তিক শিশুদের জন্ম নিবন্ধন সহজ করল সরকার: ফরিদপুরে কর্মশালা পুলিশ সুপার নওগাঁর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ০৪ জন গ্রেফতার বকশীগঞ্জে সোলার প্যানেলের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মিল্লাত! নলডাঙ্গায় নজরুল জন্মবার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

কমলনগরে সয়াবিন ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

কামরুল আহসান
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২২৬ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে মোঃ কাশেম (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কমলনগর থানা পুলিশ। আজ (২১শে ফেব্রুয়ারি) ভোর ৬ ঘটিকায় কমলনগর উপজেলার নিহতের স্বশুর বাড়ির এলাকা আনন্দ বাজার (আন্দারঘর) সংলগ্ন বিলের সয়াবিন ক্ষেত থেকে উদ্ধার করা হয় লাশটি।
মৃত মো কাশেম ৫ নং চর ফলকন ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোল্লা বাড়ির মোঃ আবু সাঈদ মোল্লার ছেলে। মেঘনা নদীর করাল ঘ্রাসে বাড়িঘর হারিয়ে বর্তমানে তিনি চর কাদিরা ইউনিয়নে বসবাস করতেন।
স্হানীয় সূত্রে জানা যায় আজ ভোর বেলা এলাকার একটা ৯-১০ বছরের একটি মেয়ে লাশটি দেখে চিৎকার চেঁচামেচি করে উঠে তার চিৎকার শুনে এলাকাবাসী  এসে ভিড় জমায়,এবং যুবকের লাশ দেখে থানায় খবর দেয়।
নিহতের পরিবার সূত্রে জানা যায় গতকাল রাত ১০ টার দিকে কাশেম বাড়িতে ফোন দিয়ে বলে আমি করুনানগর বাজারে আছি বাড়ি ফিরতে একটু দেরি হবে,রাতে বাড়ি না আসলে আমরা মনে করছি তার স্বশুর বাড়িতে গেছে, কিন্তু ভোর বেলা খবর পাই তার লাশ পাওয়া গেছে।এ ব্যাপারে কমলনগর থানা অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পোর্স পাঠিয়েছি, লাশের শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ব্যাপারে এখনো কোন মামলা হয়নি, তবে লাশ ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য উদঘাটনসহ পরবর্তী ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন তিনি।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com