কয়রা উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এবং সংরক্ষিত আসনের মহিলা সদস্য সহ পরিষদের ইউপি সদস্যগণের সাথে উপজেলা পরিষদ মিলন আয়তনে আনুষ্ঠানিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ ২৬) সকাল ১০ টা ৩০ মিনিটের সময় উপজেলা প্রশাসন কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ এম.পি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কয়রা উপজেলার ইউএনও মহোদয়।
জানা গেছে, এ সময় ইউএনও মহোদয়ের সভাপতিতে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কয়রা উপজেলার উন্নয়নের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাজ করার আহ্বান জানানো হয়।